চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চালবাজ’দের ঠেকান

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A
চালের দাম

ঈদের আগেই চাল ব্যবসায়ীরা জানিয়ে রেখেছিলেন, ‘বেশি দামে ধান কেনায়’ চালে তাদের খুব একটা মুনাফা হচ্ছে না। পরে দেখা গেল, আসলে সেই বলাটা ছিল ব্যবসায়ীদের আরও মুনাফা পাওয়ার প্রচ্ছন্ন দাবি। ইনিয়ে-বিনিয়ে আর কৌশলে বলা সেই কথা তারা বাস্তবায়ন করে দেখিয়েছেন দাম বাড়িয়ে। ঈদের পর থেকে বাড়তে থাকা চালের দাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা বাড়িয়ে দিয়েছেন। এরই মধ্যে এক বস্তা (৫০ কেজি) চালে ২’শ থেকে ৩’শ টাকা বেড়ে গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজ রোববার রাজধানীর বাজারের বিক্রি হওয়া বিভিন্ন প্রকার চালের দামের যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গেছে এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে মোটা চালের দাম। যে চালের ওপর নির্ভরশীল দেশের নিম্নবিত্তের মানুষ। সেই চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৪ টাকা থেকে ৪৮ টাকায়। গত সপ্তাহে যার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। তার মানে ৪ টাকা বা ৮. ১৪ শতাংশ বেড়েছে। এক বছর আগে এই চালের দাম ছিল ৩৪ থেকে ৩৬ টাকা।

শুধু মোটা চাল নয়, বেড়েছে সরু চালের দামও। টিসিবি বলেছে, গত এক সপ্তাহের ব্যবধানে ৬.২৫ শতাংশ বেড়ে নাজির ও মিনিকেট চালের প্রতি কেজিতে বেড়েছে অন্তত ৫ টাকা। গত সপ্তাহে সরু চালের দাম ছিল ৫০ টাকা থেকে ৬২ টাকা কেজি। কিন্তু এই সপ্তাহে তা বেড়ে হয়েছে ৫৫ থেকে ৬৪ টাকা কেজি।

Banglabid

মাঝারি মানের পাইজাম-লতা চালের দামেও একই অবস্থা। টিসিবির হিসাবে ৪৮ থেকে ৫৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই চাল। গত সপ্তাহে যার দাম ছিল ৪৪ থেকে ৫০ টাকা। প্রতি কেজিতে ৪ টাকা বা ৮.২৪ শতাংশ বেড়েছে।

অথচ এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বলছে, দেশে ধান বা চালের কোনো অভাব নেই। আমাদের প্রশ্ন, তাহলে চালের দাম বাড়ছে কেন? ব্যবসায়ীরা ধানের দাম বেশি বলে যে অজুহাত দিচ্ছেন, তা যে মিথ্যাচার সেটা ব্রি তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছে। সব খরচের পরও ব্যবসায়ীদের পকেটে ভালো লাভ যাচ্ছে, সেটাও অঙ্ক কষে দেখিয়েছে ব্রি।

তার মানে ব্যবসায়ী স্বাভাবিক লাভে সন্তুষ্ট নয়। তাই তারা অস্বাভাবিক মুনাফার প্রতিযোগিতায় নেমেছেন। মানুষকে জিম্মি করে এই মহামারী এবং বন্যার সময় এসব মুনাফা লোভীরা নিজেদের স্বরূপ প্রকাশ করেছেন। যে কোনো উপায়েই হোক তাদের মুনাফা চাই-ই।

Reneta

এই অতি মুনাফা লোভীদের কারণে খাদ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত অভ্যন্তরীণ বাজার থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রায় চাল সংগ্রহ করতে পারেনি। কেননা সরকার যে দাম নির্ধারণ করেছে, সেই দামে ব্যবসায়ীর চাল সরবরাহ করতে আগ্রহী নয়। এমনকি খাদ্যমন্ত্রীর হুমকিতেও কাজ হয়নি। যিনি নিজেও দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী। আর কাজ হয়নি বলেই সরকার বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু তারপরও দাম না কমে বেড়ে যাওয়ায় বাজার সংশ্লিষ্টরা বলছেন, চাল ব্যবসায়ীদের চালবাজি আর কারসাজিতেই এমন হচ্ছে। যদি তাই হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? প্রশাসন চুপ করে বসে আছে কেন?

আমরা মনে করি, অতিদ্রুত এই সব চালবাজ, মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। না হলে সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়বে। মহামারীর এই সময়ে তাদের জীবন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্য মন্ত্রণালয়চালচালের দামচালের বাজারধানবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT