চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানির প্রভাবে কমেছে চালের দাম

মাশরুর শাকিলমাশরুর শাকিল
৩:৫৩ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

ভারতীয় চালের আমদানি ও ভিয়েতনামের চালবাহী জাহাজের আগমনের খবরে মোটা চালের দাম এক সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ৬ টাকা কমেছে। তবে একই সময়ে অন্যান্য চালের দাম কমেছে মাত্র ১ টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন, হাওরে বন্যার অজুহাতে অসাধু দেশী চালকল মালিকরা চাল মজুদ করে সংকট করতে চেষ্টা করেছে।

কয়েকমাস আগে দেশের হাওর অঞ্চলে অকাল বন্যার পর অস্থির হয়ে উঠে চালের বাজার। তখন ৩২ টাকার মোটা চালের দাম ওঠে ৫০ টাকায়। এই পরিস্থিতিতে দাম কমাতে চাল আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে শুল্ক কমিয়ে দেয় সরকার।

সরকারের এই উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে দেশের পাইকারি বাজার গুলোতে। দেশীয় চালের পাশাপাশি বিক্রি হচ্ছে আমদানি করা ভারতীয় চালও। এর ফলে দেশী মোটা চাল বিক্রি হচ্ছে বাজার ভেদে ৪০ টাকায়। তবে মোটা চাল ছাড়া অন্য চালের দাম খুব একটা কমেনি।

তবে চালের দাম বাড়ার কারণ হিসেবে দেশের সবচেয়ে বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকরা বলছেন অন্য কথা। তারা বলেন, বর্তমানে গুদাম সংকটের কারণে প্রয়োজন অনুযায়ী চাল মজুদ করতে পারে না সরকার। আর এই সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চালিয়ে দাম বাড়ানোর পায়তারা করে চাল মিল মালিকরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: চাল আমদানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT