চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিন উন্মুক্ত থাকবে আ. লীগের সম্মেলন মঞ্চ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:১২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় সম্মেলন সামনে রেখে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ ডিসেম্বরের মধ্যে সম্মেলন মঞ্চের সাজ সজ্জার সকল প্রস্তুতি শেষ করবে আওয়ামী লীগ। এরপর ১৬ ডিসেম্বর থেকে চার দিন সাধারণ মানুষের জন্য এই মঞ্চ উন্মুক্ত রাখা হবে।

তবে এবারের সম্মেলনে অন্যান্য বারের মতো জাকজমক পূর্ণ হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সরকার ঘোষিত মুজিববর্ষের কাউন্টডাউন শুরু হওয়ায় অনেকটা সাদামাটা পরিবেশেই অনুষ্ঠিত হবে জাতীয় সম্মেলন। যতোটুকু সাজসজ্জা, আলোকসজ্জা এবং ব্যানার-ফ্যাস্টুন দেখা যাবে তার সবটুকুই সীমাবদ্ধ থাকবে সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরেই।

আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামী ২০ ডিসেম্বর বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলনের উদ্বোধন হবে এবং ২১ ডিসেম্বর সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে কাউন্সিল অধিবেশন হবে।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে লেকের পাশে বিশাল নৌকা আকৃতির মঞ্চ তৈরি করা হবে। এছাড়া, উদ্যানে প্রবেশের গেটে তৈরি করা হবে বড় বড় তোরণ। গত নভম্বের মাসে সোহরাওয়ার্দী উদ্যানের যে মঞ্চে চারটি সংগঠনের সম্মেলন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই মূল মঞ্চটি ভেঙে ফেলে নতুন করে নৌকাসদৃশ বিশাল আকৃতির মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের সামনে মূল প্যান্ডেলের পরিসরও বৃদ্ধি করা হবে।

Reneta

সম্মেলনে আওয়ামী লীগ সররকারের গত মেয়াদে উন্নয়ন চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভাপতি শেখ হাসিনাসহ জাতীয় চার নেতাদের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন-পোস্টার ও বিলবোর্ডে সজ্জিত করা হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানান: আগামী ৮ ডিসম্বের থেকে মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হবে। সেজন্য এবার আমাদের জাতীয় সম্মেলনে আমরা কেবল সোহরাওয়ার্দী উদ্যানেই সম্মেলন সাজসজ্জা সীমাবদ্ধ থাকবে।

২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১তম জাতীয় সম্মেলনআওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণকন্যা মারজান শঙ্কামুক্ত

পরবর্তী

ডাকসু ভিপির কার্যালয়ে তালা

পরবর্তী

ডাকসু ভিপির কার্যালয়ে তালা

বিপিএল কনসার্ট মাতাতে আসছেন তারা

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT