চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকুরির হারানোর শংকায় আনচেলত্তি

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:৫৩ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৫
স্পোর্টস
A A

সেমি-ফাইনালের প্রতিপক্ষ হিসাবে জুভেন্টাসকে পাওয়ার পর যেন হাফ ছেড়ে বেঁচে ছিল রিয়াল মাদ্রিদ। কেননা বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের থেকে জুভদের শ্রেয় প্রতিপক্ষই মেনেছিলো রিয়াল।

তবে সকল গঞ্জনা নিরবেই সয়ে গিয়েছিলো জুভেন্টাস। আর জবাবটাও দিলো ফুটবলের ভাষায়। তুরিনে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ২-১ গোলের জয়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ২-২ গোলের ড্র। ৪-৩ গোলে এগিয়ে থেকে বার্লিন ফাইনালে তারা।

এই পরাজয়েই কোন শিরোপা ছাড়া মৌসুম শেষ করায় হুমকির মুখে চ্যাম্পিয়ন্স লিগের আগের আসরের শিরোপাধারীরা। এই ব্যর্থতার দায় নিতে হতে পারে আগের মৌসুমেই রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়া কার্লো আনচেলত্তির। স্প্যানিশ মিডিয়ার আভাস তেমনই। তবে সব সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি মনে করি না হারের দায় আনচেলত্তির উপর পড়বে। কেননা তিনি একজন গ্রেট কোচ। তা ছাড়াও রিয়ালের হয়ে তার অর্জন কম নয়।

তবে আনচেলত্তি এখনই ভাবতে চান না তেমন কিছুই, শেষের ১৫ টি দিন বাদে পুরোটা মৌসুম আমরা ভালোই খেলেছি। তবে ভবিষ্যৎ সম্পর্কে এখনই কথা বলতে চাই না। আমি খুব তাড়াতাড়ি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বসবো।

তবে হতাশার দিনেও ব্যক্তিগত অর্জনের মাইলফলকে উজ্জ্বল ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ মিনিটে রোনালদোর পেনাল্টি থেকে এগিয়ে যাওয়া গোলে মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের মালিক আবারও সিআর সেভেন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল এখন ৭৮। সতীর্থের প্রশংসাও পাচ্ছেন তিনি। মার্সেলো বলেন, রোনালদো আসলে মাঠে যেটা করেন সেটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সে মাঠে যা করে তা যেন মেশিনের মত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT