চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন দক্ষিণী অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার ভোরে (সেপ্টেম্বর ৮) অন্ধপ্রদেশের গুনটুরে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। জয়া প্রকাশ রেড্ডির বয়স হয়েছিল ৭৪ বছর।

দক্ষিণী ছবির এই অভিনেতা মূলত পরিচিত ছিলেন কৌতুক অভিনেতা হিসেবে। ৪০ বছর বয়সে রূপালি পর্দায় যখন জয়া প্রকাশ রেড্ডি প্রবেশ করেন, তখন তিনি পুলিশের সাব-ইন্সপেক্টর ছিলেন। ভেনকাটেশ এর ১৯৮৮ সালের সিনেমা ব্রহ্ম পুথরুদু সিনেমায় অভিষেক হয় তার। এরপর দশ বছরের লম্বা বিরতির পরে ১৯৯৯ সালের সিনেমা সমরসিমহা রেড্ডিতে অভিনয় করেন তিনি। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

সমরসিমহা রেড্ডি ছাড়াও তার অভিনীত আরও কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে- নারাসীমা নাইডু, কাবাড্ডি কাব্বাডি, জাম্বা লাকিদি পাম্বা, জুলায়ী, প্রিমিনচুকুনদাম রা ও কিক। সর্বশেষ মহেশ বাবুর ‘সারিলেরু নিকেভভারু’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এবছরের ১১ জানুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি।

জয়া প্রকাশ রেড্ডির মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহেশ বাবু জেনেলিয়া দেশমুখ, এসএস রাজমৌলী সহ অনেকেই। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিকলিড বিনোদনসারিলেরু নিকেভভারু
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন হঠাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন চালু করছে মেটা?

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: হিউম্যান রাইটস ওয়াচ

জুন ১৭, ২০২৬

মেয়েরাও অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল বিশ্বকাপে

জুন ১৭, ২০২৬

২ শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, অভিভাবকদের মধ্যে আতঙ্ক

জুন ১৭, ২০২৬

মার্কিন নৌ অবরোধ অতিক্রম করে আরব সাগরে ঢুকেছে ইরানের তিন তেলবাহী জাহাজ

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT