চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলনবিলের কৃষকদের সঙ্গে এবারের ঈদ আনন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২৬, মে ২০১৮
বিনোদন
A A

দেশের অর্থনীতির মেরুদন্ড কৃষি এবং কৃষকের আনন্দ যে গণমাধ্যমের চর্চায় আসতে পারে বা আসা উচিত সে চিন্তার সফল রুপকার তিনি। দেশের টেলিভিশনে কৃষকের ঈদ ভাবনা বা তার আনন্দকে তুলে ধরার উদ্যেক্তাও তিনি। তার কৃষকের ঈদ আনন্দ নাগরিক জীবনকেও সমঝদার হতে শিখিয়েছে। সেই কৃষকের ঈদ আনন্দের ভাবনার কারিগর একুশে পদক’, ‘বুর্মা পদক’ এবং সর্বশেষ স্বাধীনতা পদক প্রাপ্ত শাইখ সিরাজের এবারের কৃষকের ঈদ আনন্দের স্থান চলনবিল।

শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ঈদে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে শাইখ সিরাজ বলেন, চলনবিল এলাকায় কৃষি বৈচিত্রের সাথে জড়িয়ে আছে লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপকরণ। গ্রামীণ সংস্কৃতির নানা ধারা ও কৃষকের যাপিত জীবনের গল্পের বুননে সমৃদ্ধ করার প্রচেষ্টা এবারের কৃষকের ঈদ আনন্দ। এবারও কৃষকের ঈদ আনন্দে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন।

বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক দৌড়, বর সাজবে বৌয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায় দৌড়ে ধরি তিনজনায় নামের বিচিত্রসব খেলা থাকবে এবারের আয়োজনে। থাকবে দেশ-বিদেশের কৃষি ও কৃষককে নিয়ে নানা প্রতিবেদন।

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ঈদ-উল-ফিতরের পরদিন বেলা সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকের ঈদ আনন্দচ্যানেল আইশাইখ সিরাজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT