চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশী ডাকে: ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘বাইরের মানুষ মনে করেন চলচ্চিত্রে যারা কাজ করেন তারা ধর্মভীরু নয়, ধার্মিক নয়। কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। বরং চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশী ডাকে। ধর্ম পালনে সচেতন থাকে।’

কথাগুলো বলেছেন এক সময়কার পর্দা কাঁপানো চিত্রনায়ক ফারুক। বুধবার(১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় এফডিসিতে জামে মসজিদের পুনঃনির্মাণ উদ্বোধন কালে এ কথা বলেন।

মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজ সেবক আবদুল কাদির মোল্লার অর্থায়নে এফডিসির ঝর্ণা শুটিং স্পট সংলগ্ন জামে মসজিদ আধুনিকায়ন করা হচ্ছে। যা করতে ব্যয় হবে ২ কোটি ৯ লাখ টাকা।

সেখানে উপস্থিত হয়ে চলচ্চিত্র অভিনেতা ফারুক বলেন, আবদুল কাদির এফডিসির মসজিদ পুনঃনির্মাণে যে অর্থ দিয়েছেন সেজন্য শিল্পীরা সারাজীবন তার কাছে ঋণী হয়ে থাকবে।

মসজিদ পুনঃ নির্মাণের কাজ তদারকি করছেন অভিনেতা সনি রহমান। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি নয় লাখ টাকা।

সনি রহমান আরও বলেন, মসজিদটি পুনঃনির্মাণে সমস্ত ব্যয়ভার কাদির মোল্লার অর্থায়নেই হচ্ছে। কাদির মোল্লা এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন।

Reneta

এফডিসির মসজিদ ভিত্তি প্রস্থর উদ্ভোধনে আরও উপস্থিত ছিলেন এফডিসির এমডি আমির হোসেন, চিত্রনায়ক ওমর সানি, জায়েদ খান, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, জয় চৌধুরী, সনি রহমান, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, শাহীন সুমন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল কাদিরএফডিসিফারুকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT