চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্রে পুলিশের কার্যক্রমকে শৈল্পিকভাবে চিত্রায়িত করুন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২১
অন্যান্য
A A

চলচ্চিত্রে পুলিশের কার্যক্রমকে শৈল্পিকভাবে চিত্রায়িত করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, সংস্কৃতি একটা জাতির বা সমাজের চলার পথে দর্পণ হিসেবে কাজ করে। চলচ্চিত্র দেখে মানুষের মনে যেন পুলিশ সম্পর্কে বিরূপ কোন ধারণার সৃষ্টি না হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি সদরদপ্তরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি, ডিরেক্টরস গিল্ড, শিল্পী সংঘ, নাট্যকার সংঘ, প্রেজেন্টারস প্লাটফর্মের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

প্রযোজক, পরিচালক ও শিল্পী গোষ্ঠী নেতাদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনারা সবসময় পুলিশের বাস্তব সম্মত কাজের চিত্র দর্শকদের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। সমাজ পরিবর্তনে পুলিশ যে ভূমিকা রাখছে, আপনাদের তা চলচ্চিত্রে চিত্রায়ণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

‘‘স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলো বাংলাদেশ পুলিশ। এ যুদ্ধে পুলিশের অনেক সদস্য দেশের জন্য মৃত্যুবরণ করেন। পুলিশের এই আত্মত্যাগের চিত্র চলচ্চিত্রে উপস্থাপন করা হয় না, যার ফলে বিষয়টি জনগণের কাছে সঠিকভাবে পৌঁছায়নি। এই বিষয়গুলো চলচ্চিত্রের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরুন।’’

নবাব এল এল বি’র ভাইরাল ভিডিও সম্পর্কে কমিশনার বলেন, ‘ভিডিওতে পুলিশের কার্যক্রমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তব সম্মত নয়। উক্ত ভিডিওচিত্রে পুলিশের কার্যক্রম দেখলে থানায় পুলিশের কাছে সহায়তার জন্য যেতে নিরুৎসাহিত হবেন নারীরা।’

Reneta

‘আপনারা জানেন প্রতিটি থানায় নির্যাতনের শিকার নারীদের জন্য নারী সহায়তা ডেস্ক রয়েছে। যেখানে ২৪ ঘন্টা পুলিশের নারী সদস্যরা সেবা প্রদান করে যাচ্ছে। চলচ্চিত্রের মাধ্যমে সমাজকে যে সংবাদটি দিচ্ছেন তা সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমাদের কাজগুলো নীতিগতভাবে বা শৈল্পিক দৃষ্টিতে উপস্থাপন করুন। হিংস্র বা অবাস্তব কোন বিষয় উপস্থাপন করা থেকে বিরত থাকুন। এ ধরনের বিষয় সমাজকে কলুষিত করে।’

মতবিনিময় সভায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনসহ সালাউদ্দিন লাভলু, ইরেশ জাকের, তানভীন সুইটি, তানিয়া আহমেদ, মুনিরা ইউসুফ মেমী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরেশ জাকেরডিএমপি কমিশনারতানভীন সুইটিতানিয়া আহমেদমুনিরা ইউসুফ মেমীসালাউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT