চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম: নিপুণ

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১০:৪৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৭
অন্যান্য, বিনোদন
A A

‘আমরা চলচ্চিত্র শিল্পীরা সাম্প্রতিক সময়ে অনেক যুদ্ধ করে এই শিল্পকে সঠিকপথে এগিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিও শুরু থেকেই এর যুদ্ধে সবার সাথে আছি। আজ শিল্পী সমিতিতে শপথ গ্রহনের মাধ্যমে চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম।’-শিল্পী সিমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেয়ার পর এভাবেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিত্রনায়িকা নিপুণ।

শিল্পী সমিতির বর্তমান কমিটিতে চিত্রনায়িকা মৌসুমীর পদে স্থলাভিষিক্ত হলেন চিত্রনায়িকা নিপুণ। পূর্ব ঘোষিত কথার প্রেক্ষিতেই এদিন বিকালে এফডিসির শিল্পী সমিতির অফিসে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নতুন কার্যনির্বাহী সদস্য হিসেবে নিপুণকে বরণ করে নেন সমিতির সভাপতি মিশা সওদাগরসহ অন্যান্য নেতা কর্মীরা।

শুরুতে চিত্রনায়িকা নিপুণকে শপথ বাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। এরপর আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী সদস্যপদ পত্রে স্বাক্ষর করেন নিপুন ও সভাপতি মিশা। এসব আনুষ্ঠানিকতা শেষে নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান মিশা। এরপর সমিতির পক্ষ থেকে নিপুণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সমিতির অন্যান্য নেতাকর্মীরা। এসময় শিল্পী সমিতির অফিসে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহ-সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক ফেরদৌস, অঞ্জনা, পপি, নাসরিন, আলীরাজ, সাইমন,ইমনসহ আরো অনেকে।

শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুন বলেন, আমি কখনো কোনো নির্বাচনে অংশ নেইনি এবং কারও রিপ্রেজেন্ট এর জন্যও আসি নাই। আমি সভাপতি মিশা সওদাগরসহ শিল্পী সমিতির সকল সদস্যের অনুরোধে, আন্তরিকতা এবং ভালোবাসায় এখানে এসেছি এবং শপথ নিয়েছি।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নিপুণ। তিনি আরও বলেন, আমি অনেকদিন ধরেই চলচ্চিত্র পরিবারের সবার সাথে পারিবারিক পরিবেশে কাজ করে আসছি এবং আমি এ পরিবারের সাথে আরও দীর্ঘদিন কাজ করতে চাই।

তিনি বাংলাদেশের সিনেমা হলগুলোর উন্নয়নে কাজ করারও আশা প্রকাশ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রজায়েদ খাননিপুণমিশা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT