চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমকে দিলো ‘গুড নিউজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১৯ সালের শেষ সপ্তাহে মুক্তি পেয়ে চমকে দিলো বলিউডের আলোচিত ছবি ‘গুড নিউজ’। মুক্তির মাত্র চার দিনে বক্স অফিসে ছবিটির আয় ৭৮ কোটি রুপি!

চলতি বছরের শুরুটা ছিল বেশ সৌভাগ্যের। কিন্তু বছরের শেষটাও যে ঠিক ততটাই সৌভাগ্যের হবে সেটির ধারণা হয়ত কারোই ছিল না। বছরের একদম শেষে গেল ২৭ ডিসেম্বর মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘গুড নিউজ’।

চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করেছিলেন ‘গুড নিউজ’ ছবিটির মুক্তির প্রথম দিনে আয় দাঁড়াবে ১৮-২০কোটি রুপি। ধারণার কাছাকাছি ছবিটির প্রথমদিনের আয় ছিল ১৭ কোটি রুপি। তবে দ্বিতীয় দিন থেকে ছবিটির আয় বাড়তে থাকে আরো বেশি!

বক্স অফিসে ছবিটির আয়ের ধারাবাহিকতা দেখে ট্রেড অ্যানালিস্টরা এবার বলছেন, মুক্তির প্রথম সপ্তাহে ছবিটির আয় ছাড়াবে ১০০কোটি রুপিরও বেশি! ‘গুড নিউজ’ ১০০কোটির রেকর্ড করলে ২০১৯ সালে এ নিয়ে অক্ষয় কুমারের চার চারটি ছবি ১০০ কোটি রুপির ওপরে ব্যবসা করবে! আগের তিনটি ছবি হলো কেসারি, হাউজফুল ফোর ও মিশন মঙ্গল!

‘গুড নিউজ’ ছবিতে অক্ষয় ও কারিনা স্বামী-স্ত্রী’র চরিত্রে অভিনয় করেছেন। বিবাহিত জীবনে তাদের কোনও সন্তান হয়না। ফলে তারা সারোগেসি অর্থাৎ গর্ভ ভাড়া করে সন্তান জন্ম দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সন্তান নেয়ার চেষ্টা করেন তারা। এমন একটি বিষয় নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী।

ছবিটিতে অক্ষয়-কারিনা ছাড়াও দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডভানিকে দেখা যাবে এক পাঞ্জাবি দম্পতির ভূমিকায়। তারাও একই পদ্ধতিতে সন্তান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুই দম্পতির স্পার্ম অদল-বদল হওয়ায় শুরু হয় জটিলতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারকারিনা কাপুরকিয়ারা আদভানিগুড নিউজদিলজিৎ দোসাঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT