চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি’তে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সীমিত পরিসরে সশরীর পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। করোনা সংক্রমণের ফলে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় স্থবির থাকা বিভাগ আবারো শিক্ষক-শিক্ষার্থীদের মুখর হয়ে উঠেছে পদচারণায়।

আজ সোমবার বেলা ১১টা থেকে বিএসএস সম্মান প্রথম বর্ষের চার ঘণ্টার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শতভাগ শিক্ষার্থী অংশ নেয়। চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বিভাগের আরো তিন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা।

এই প্রসঙ্গে বিভাগীয় সভাপতি মোঃ শহীদুল হক বলেন: শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা হলে প্রবেশ করেছেন। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমি বিভাগের সহকর্মী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। করোনা মহামারি কাটিয়ে শিঘ্রই স্বাভাবিক পরিবেশের শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবো বলে আশা রাখি।

বিভাগীয় সভাপতি পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার ওপর জোর দেন। তিনি জানান, আগামী ২১ সেপ্টেম্বর তৃতীয় বর্ষ, ২২ সেপ্টেম্বর চতুর্থ বর্ষ এবং ২৩ সেপ্টেম্বর সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। আগামী নভেম্বরে শুরু হবে মাস্টার্স পরীক্ষা।

সমাজবিজ্ঞান অনুষদের পঞ্চম তলায় বিভাগের তিনটি শ্রেণীকক্ষে সকাল পৌনে ১১টায় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এবং শারীরিক দূরত্ববিধি মেনে পরীক্ষা হলে প্রবেশ করেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীর হাত জীবাণুমুক্ত করা হয়। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে পরীক্ষার্থীদের একটি করে মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন (নীপু), মুহাম্মদ যাকারিয়া, সহকারী অধ্যাপক এ. কে. এম. জিয়াউর রহমান খান, ফারজানা করিম, মাধব চন্দ্র দাস, সায়মা আলম, রাজীব নন্দী এবং সুবর্ণা মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT