চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি

আলীম আল রাজীআলীম আল রাজী
৮:৩০ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

পাহাড়ি ঢল এবং সাগরের অস্বাভাবিক জোয়ারের কারণে দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি আর সাগরের জোয়ারের কারণে অবনতি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। কাপ্তাই বাঁধের সকল গেইট খুলে দেয়ায় রাঙ্গুনীয়া ও হাটহাজারীসহ ৪টি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে।

এর মধ্যে আনোয়ারা উপজেলার ৭টি, বাঁশখালীর ৮টি, সাতকানিয়ার ১০টি এবং চন্দনাইশের ৭টি ইউনিয়ন ৫ থেকে ৬ ফুট পানির নীচে রয়েছে। পানিবন্দি হয়েছে ৩ লাখেরও বেশি মানুষ। বন্যা কবলিত ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ছড়িয়ে পড়ছে বিভিন্ন পানি বাহিত রোগ। এই এলাকার বন্যা কবলিত । আনোয়ারা উপজেলার চেয়ারম্যান তৌহিদুল হক চৌধরী বলেন, আনোয়ারার বেড়িবাধেঁর ৫০টি পয়েন্ট ভেঙ্গে গেছে। এই ভাঙ্গনের ফলে এই এলাকার বেশীভাগে এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছে।

বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বর্ষনের কারণে পূর্ব এলাকা একরকম ডুবে গেছে এর ফলে রাস্তার উপরে প্রায় ৫ থেকে ৬ ফুট পানি হয়েছে।

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, শুধু ত্রাণ দিয়ে কোনো কাজ হবে না, এখানে যা প্রয়োজন তা হল বেড়ি বাঁধ।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ। তবে অধিকাংশ এলাকা এখনো পানির নিচে থাকায় প্লাবিত এলাকার অনেকেই এখনো আশ্রয় কেন্দ্রে রয়ে গেছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

Reneta

ক্ষতিগ্রস্ত লোকজন বলেন, পাহাড় ভেঙ্গে কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে। টানা কয়েক দিনের ভারী বর্ষণে চিম্বুক, নীলগিরিসহ উপজেলার প্রধান সড়কের বেশকিছু স্থানে আড়াইশ থেকে ৩’শ মিটার রাস্তা ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

টুআইসি ১৯ ইসিবি, সেনা প্রকৌশল শাখার মেজর সাদেক মাহমুদ বলেন, লোকাল রোর্ডস এন্ড হাইওয়ের সহযোগিতায় যত দ্রুত সম্ভব পূর্বের অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি।

রোববার বৃষ্টি না হওয়ায় কক্সবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে উপকূলের অনেক স্থানে চলছে জোয়ার ভাটা। পানি কমতে শুরু করলেও এখনো পানিবন্দি রয়েছে ২ লাখ মানুষ।

বন্যা কবলিত এলাকায় আরো পর্যাপ্ত ত্রাণের প্রয়োজনের কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ বলেন, পাহাড়ি ঢল এবং সাগরের অস্বাভাবিক জোয়ারের কারণে দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ৪টি উপজেলার প্রায় ৩ লাখ মানুষ গত এক সপ্তাহ ধরে পানি বন্দী রয়েছে। ওদিকে বান্দরবান ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT