চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৮
অপরাধ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

চট্টগ্রামের খুলশীতে মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহতদের সবাই মাদক ব্যবসায়ী।

নগরীর খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারি এসপি মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মধ্যে জাকির হোসেন ও ডালিম শেখ নামে দু’জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় পাওয়া যায়নি। জাকির ও ডালিমের বাড়ি বাগেরহাটের মোঘলগঞ্জে বলে জানা গেছে।

সহকারি এসপি জানান, রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় মাদকবাহী একটি গাড়িকে র‌্যাবের একটি টহল দল বুধবার দিবাগত রাতে থামার সংকেত দেয়। এ সময় গাড়ি থেকে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।

ওই সময় দু’জন পালিয়ে গেলেও গাড়িতে থাকা বাকি ৩ জনের মৃত্যু হয়।

টহল দলটি তাদের মরদেহ উদ্ধার করার পর গাড়ি তল্লাশি করে ১২০ কেজি গাঁজাসহ ২টি অস্ত্র ও গুলি উদ্ধার করে। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

Reneta

বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT