চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ভালো কিছু হবে: বিজয়

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:৪৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা পর্ব শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে। নিজেদের হোম গ্রাউন্ডে চিটাগং ভাইকিংস ভালো কিছু করবে বলে জানিয়েছেন দলটির ব্যাটসম্যান আনামুল বিজয়।

বুধবার অনুশীলন শেষে সংবাদকর্মীদের এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম পর্বের জন্য প্রত্যাশার কথা জানিয়ে বিজয় বলেন, অবশ্যই বলতে পারি আমরা কিছু ভুল করেছি। কিছুটা আনলাকিও ছিলাম। সব মিলিয়ে আমাদের শেষ তিনটা ম্যাচ ভালো যায়নি। অবশ্যই চেষ্টা করবো আমাদের চট্টগ্রাম পর্ব যেন ভালো কাটুক।’

“এখানে চারটা ম্যাচ আছে। এখনো সুযোগ আছে অবশ্যই আমাদের হাতে। চারটার মধ্যে যদি তিনটা জিতে যেতে পারি এখানে মোমেন্টাম ঘুরেও যেতে পারে। আমরা সবাই মিলে আশা করছি একটা ভালো কামব্যাক করতে পারবো। চট্টগ্রামে ভালো কিছু হবে।”

শেষ তিনটা ম্যাচে ভালো না করার কারণ হিসেবে বিজয় বলেন, ‘সত্যি কথা বলতে আমরা শেষের দিকে এসে হেরে গেছি। শেষ দুই ওভার বা এক ওভারের মধ্যে হেরে যাচ্ছি। আশা করবো শেষের ওভারগুলো অবজার্ভ করে বুঝেশুনে খেলার, সেনসেবল হয়ে খেলার। সেট ব্যাটসম্যান যারা আছি সবাই একটু চেষ্টা করবো লম্বা সময় ধরে ব্যাটিং করা যায় কি না। বোলারদের আরেকটি দায়িত্বশীল হতে হবে।’

দলের সঙ্গে নিজের ফর্মটাও ভালো যাচ্ছে না বিজয়ের, নিজেকে ফিরে পাবেন জানিয়ে তিনি বলেন, ‘ওভারঅল একটু আনলাকি। দুই ম্যাচে রান আউট হয়ে গেছি। এক ম্যাচে ভালো করতে পারিনি। কালকে মোটামুটি একটা ব্যাটিং হয়েছে। তো আশা করছি সুযোগ আছে। এখনো আটটা ম্যাচ আছে। সুযোগ আছে ভালো কিছু করার। এখনো সুযোগ হাতছাড়া হয়নি। আশা করছি ভালো কিছু করতে পারবো।’

সবাই তো অবশ্যই চায় রানের বন্যা বয়ে যাক। দর্শকরা খুব মজা পাক। তো আমরাও ব্যাটসম্যানরা আমরা যেন রান করি। অবশ্য ওভারঅল মনে করি এবারে উইকেট ভালো হয়েছে
সবাই তো অবশ্যই চায় রানের বন্যা বয়ে যাক। দর্শকরা খুব মজা পাক। তো আমরাও ব্যাটসম্যানরা আমরা যেন রান করি। অবশ্য ওভারঅল মনে করি এবারে উইকেট ভালো হয়েছে
Reneta

এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে স্পিনিং উইকেট ছিলো। বিপিএলের জন্য আপনারা কি উইকেট আশা করছেন এমন প্রশ্নের জবাবে বিজয় বলেন, ‘আমি মনে করি অবশ্যই চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হবে। এখানে ব্যাটসম্যানরা বেশ ফেবার পাবে। বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে স্পিনাররা টার্ন পেতে পারে। আমার মনেহয় উইকেট ব্যাটসম্যানদের বেশি পক্ষে থাকবে।’

এবারের আসরের প্রথম ম্যাচটি জিতে শুভসূচনা করলেও পরের তিন ম্যাচেই হার। এ অবস্থায় জয়ের ধারায় ফিরে এসে ফ্র্যাঞ্চাইজির জয়ের ক্ষুধা মেটানো দরকার বলে মনে করেন আনামুল বিজয়।

তিনি বলেন, ‘আমি মনেকরি চিটাগং ভাইকিংস অবশ্যই ভালো দল। এদলের মালিকদের কথা বার্তা, তাদের আমাদের সাথে মেশা সব মিলিয়ে আমরা খুবই খুশি। কিন্তু আমরা কিছু দিতে পারছি না বলে আমরাও খুব খারাপ অবস্থায় আছি মানসিকভাবে। কিছু দিতে পারছি না এটা চিন্তা করলে আমরাও খুব কষ্টে আছি।’

“গত বছরের দলটা বেশ দারুণ ছিলো, এবারেরটা দারুণ। আমরা শতভাগ দিয়ে চেষ্টা করছি কিন্তু লাকটা ফেভার করছেনা বা কোনো একটা কারণে হয়তো হচ্ছে না। আশা করছি চট্টগ্রাম পর্বে ভালো কিছু করতে পারবো। মালিকদের খুশি করতে পারবো।”

বৃহস্পতিবার দুপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজেদের হোম ভেন্যুতে মাঠে নামবে চিটাগং ভাইকিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT