চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১০ জেলের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কবলে পড়ে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ইলিশা নদীতে ট্রলারডুবির ঘটনায় ১০ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনার বাহাদুরপুর পয়েন্ট থেকে ৯ জেলের লাশ উদ্ধার করা হয়।

এর আগে রোববার রাতে একই জায়গা থেকে অপর ১ জেলের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। তাদের সবার বাড়ি ভোলা জেলায়।

নিহতরা হলেন: কামাল দালান, আব্বাস মুদি, হাসান মোল্লা, রফিক বিশ্বাস, নূরনবী ব্যাপারী, মফিজ মাতবর, নজরুল ইসলাম, কবির হোসেন এবং মো.বিল্লাল। এদের মধ্যে পাঁচজনের বাড়ী দুবলার চর এবং অন্যদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়।

বরিশাল জেলা প্রশাসন জানায়: ট্রলারটি রোববার চাঁদপুর থেকে যাত্রী নিয়ে ফেরার পথে ভোলার ইলিশা ঘাটের কাছাকাছি ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটি ডুবে যাওয়ার সময় কিছু যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও স্রোতের তোড়ে ট্রলারসহ ডুবে যান বাকিরা।

সোমবার রাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রোকন দিয়া নামক স্থানে একটি লাশসহ ট্রলারটি ভেসে উঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে ট্রলারটি পূর্ণাঙ্গভাবে উদ্ধার করলে ট্রলারের মধ্যে আরও ৯ জনের মৃতদেহ পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলেট্রলার ডুবিবরিশালবুলবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬

প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT