চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তারি এড়াতে ‘তাণ্ডব’ টিমের আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

ভুল স্বীকার করে, ক্ষমা চেয়ে, বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার পরও রেহাই মিলছে না ‘তাণ্ডব’ টিমের। সুপ্রিম কোর্টের কাছে সুরক্ষা দাবি করেছিলেন ‘তাণ্ডব’ টিম। কিন্তু আবেদন খারিজ করে দিয়েছে ভারতের শীর্ষ আদালত।

বুধবার গ্রেপ্তার হওয়া থেকে রেহাই পেতে আদালতের দ্বারস্থ হন অভিনেতা জিশান আইয়ুব, অ্যামাজন প্রাইম ভিডিও (ইন্ডিয়া) ও টিম ‘তাণ্ডব’। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, এফআইআরের এর ভিত্তিতে কেউ যদি গ্রেপ্তার হন, তাহলে সুপ্রিম কোর্ট কোনোরকম সুরক্ষা নিশ্চিত করবে না।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, ‘বাক স্বাধীনতা শর্তহীন নয়। এমন চরিত্রে আপনি অভিনয় করতে পারেন না যা মানুষের অনুভূতিতে আঘাত করে।’

১৫ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সাইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই অভিযোগ উঠেছে, হিন্দুধর্মাবলম্বীদের দেবতা ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে ওয়েব সিরিজটিতে। সিরিজে হিন্দু দেবতা মহাদেবকে অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি। সেই সাথে মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম সাইফ আলী খানকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এই সিরিজের বিরুদ্ধে মোট তিনটি এফআইআর দায়ের হয়। তারপর তাণ্ডব এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। এরপর গ্রেপ্তারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হয়েছেন ওয়েব সিরিজের নির্মাতারা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

‘তাণ্ডব’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। এতে সাইফের পাশাপাশি আরও রয়েছেন সুনীল গ্রোভার, ডিম্পল কাপাডিয়া, গওহর খান ও কৃতিকা কামরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজন প্রাইমআমাজন প্রাইমআলী আব্বাস জাফরওয়েব সিরিজতাণ্ডবফিল্মবলিউডলিড বিনোদনসাইফ আলি খানসিনেমাসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT