অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বে জীব বৈচিত্রের সর্ববৃহত আধার। ১৯৮১ সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই নিদর্শন তার সক্রিয় সদস্যের ‘মৃত্যুতে’ ধুঁকছে। সাম্প্রতিক বছরগুলোতে পানির তাপমাত্রার ক্রমবৃদ্ধির কারণে প্রাকৃতিক রং হারাচ্ছে এর প্রবালগুলো। আউটসাইড ম্যাগাজিনে এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
‘মৃত্যু সংবাদ’ ঘোষণায় নেতৃস্থানীয় পরিবেশবিষয়ক লেখক রোয়ান জ্যাকোবসেন লিখেন, দীর্ঘ দিন অসুস্থতায় ভুগে ২০১৬ সালে মারা গেলো গ্রেট ব্যারিয়ার রিফ। এর বয়স হয়েছিলো আড়াই কোটি বছর।
বায়ুমন্ডল থেকে জীবাশ্ম জ্বালানি পানিতে মিশে ক্রমেই কার্বনের পরিমাণ বেড়ে যাওয়ায় সাগর হয়ে উঠেছে অ্যাসিডিক, মারা যাচ্ছে প্রবাল। প্রবাল প্রাকৃতিক রং হারানোর পর্যায় কাটিয়ে উঠতে সক্ষম হলেও বর্তমান কিছু চিত্রে দেখা যায় এখন সেই সহজাত ক্ষমতা যেনো তারা হারিয়ে ফেলেছে।
বেশ কয়েকদিন ধরেই এই প্রাকৃতিক নিসর্গটি বিপর্যয়ের সম্মুখিন বলে সংবাদ প্রকাশিত হয়ে আসছিলো।








