চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিস ধাক্কায় এশিয়া-ইউরোপের বাজারে ধস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৫
অর্থনীতি
A A

গ্রিসের অর্থনৈতিক দেউলিয়াত্বের কারণে ধস নেমেছে এশিয়া এবং ইউরোপের মুদ্রা ও পুঁজি বাজারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে ঋণের টাকা ফেরতে দিতে গিয়ে প্রায় পথে বসা গ্রিসকে এক সপ্তাহের জন্য নিজের পুঁজিবাজার ও ব্যাংক বন্ধ রাখতে হচ্ছে। এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব পুঁজি বাজারে।

আজ সাপ্তাহিক লেনদেনের দ্বিতীয় দিনে বিশ্বের বৃহৎ পুঁজি বাজারগুলোতে সূচকের পতন ছিলো লক্ষণীয়। এশিয়ার মুদ্রা বাজারে ইউরো মুদ্রার মূল্যও পড়ে গিয়েছে। ইউরোর মূল্য আজ এক পয়েন্ট কমে দাড়ায় ১.০৯৫৩ ডলারে। যা গত শুক্রবার ছিলো ১.১১৬৫ ডলার।

স্টক মার্কেটের মধ্যে এশিয়ার জাপান এবং হংকংয়ে সূচকের পতন ছিলো সবচেয়ে বেশি। টোকিও স্টক এক্সচেঞ্জ এর সূচক পতন হয়েছে প্রায় ৩ শতাংশ পর্যন্ত। হংকংয়েও সূচকের পতন হয়েছে আড়াই শতাংশের মতো।

গ্রিসকে যে ইউরো জোন থেকে বেরিয়ে যেতে হচ্ছে সেই জোনের দেশগুলোর শেয়ার বাজারেও ছিলো সূচকের পতন। লন্ডন স্টক এক্সচেঞ্জের সূচক এফটিএসই-১০০ দিনের শুরুতেই ২শতাংশ পর্যন্ত পতনের শিকার হয়। জার্মানি এবং ফ্রান্সের শেয়ার মার্কেটের সূচকের পতন ছিলো ৩ শতাংশেরও বেশি।

আগামী দুই দিনের মধ্যেই গ্রিসকে আইএমএফের ১৬০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে। ওই অর্থ দিতে না পারলে গ্রিস ঋণ খেলাপী হয়ে যাবার পাশাপাশি তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যেতে হবে।

এমন পরিস্থিতির মধ্যেই ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের জরুরি অর্থ দেয়া বন্ধের ঘোষণার পর সে দেশের ব্যাংকগুলোকে বন্ধ রাখা এবং পুঁজির উপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে বহু জায়গায় পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT