চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই অর্ধদিবস হরতাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর প্রতিবাদে আগামী ৭ জুলাই অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম রাজনৈতিক দলগুলো।

সোমবার প্রেসক্লাবের সামনে বাম রাজনৈতিক দলগুলোর ডাকা বিক্ষোভ থেকে হরতালের ডাক দেয়া হয়।

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের পরই দলগুলো প্রতিক্রিয়া জানায়, অনৈতিকভাবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ করে কয়েকটি বাম দল।  এর মধ্যে গণসংহতি আন্দোলন বিকাল সাড়ে চারটায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে।  বাম দলের এ জোটে রয়েছে সিপিবি-বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়াকার্স পার্টিসহ আটটি দল।

এরআগে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

Reneta

উল্লেখ্য, ১ জুলাই থেকে আবাসিকসহ সকল পর্যায়ে গ্যাসের দাম আবারও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আবাসিক খাতে এক চুলার খরচ ৭৫০ থেকে বাড়িয়ে ৯২৫ টাকা ও দুই চুলার খরচ ৮০০ থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা, সিএনজি প্রতি ঘনমিটার ৪৩ টাকা নির্ধারণ করা হয়।

বিদ্যুৎ খাতে প্রতি ঘনমিটার গ্যাস ৪.৪৫ টাকা, সিএনজি প্রতি ঘনমিটার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটার ১৩.৮৫ টাকা, সার উৎপাদনে প্রতি ঘনমিটার ৪.৪৫ টাকা, শিল্প খাতে প্রতি ঘনমিটার ১০.৭০ টাকা, চা বাগানে ব্যবহৃত প্রতি ঘনমিটার ১০.৭০ টাকা, বাণিজ্যিক খাতের মধ্যে হোটেল এবং রেস্টুরেন্টে প্রতি ঘনমিটার ২৩ টাকা আর ক্ষুদ্র এবং কুটির শিল্পে প্রতি ঘনমিটার ১৭.০৪ টাকা, বাসা-বাড়িতে মিটারভিত্তিক ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১২. ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT