চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলাপি চ্যালেঞ্জে কোহলিদের ডাকছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী বছর অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলিদের গ্যাবায় টেস্ট খেলার আমন্ত্রণ জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। ১৯৩১ সাল থেকে ধরলে ৬২টি টেস্টের মধ্যে গ্যাবায় অস্ট্রেলিয়া হেরেছে মাত্র ৮ টেস্টে। সবুজ উইকেটে বাড়তি বাউন্সের জন্য সফরকারী দলগুলো কখনো ব্রিসবেনে স্বচ্ছন্দ নয়। পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারানোর পর যে কারণে টেস্টে দারুণ ফর্মে থাকা ভারতীয় দলকে গ্যাবায় খেলতে বলেছেন পেইন।

গত সফরে ভারতীয় দল প্রথমবার অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছিল। খবর হয়, শুরুতে গোলাপি বলে টেস্ট খেলতে যেমন আপত্তি ছিল, তেমনই গ্যাবায় খেলতে চাননি ভারতীয় ক্রিকেটাররা।

পেইন বলেছেন, ‘আমরা চাইব ভারতীয় দল যেন গ্যাবায় আগামী বছর সফরের প্রথম ম্যাচটা খেলে। বিরাটের কাছে এই প্রস্তাব রাখব। আশা করি তার কাছে ইতিবাচক সাড়াও পাওয়া যাবে।’

আগে গোলাপি বলে অনীহা থাকলেও বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো তাতে মাঠে নামে ভারত। শুরুটাও দুর্দান্ত হয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে ইনিংস ও ৪৬ রানে জিতেছে কোহলির দল।

এরইমধ্যে আবার আগামী বছর কোহলিদের অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলে টেস্ট খেলার কথাও বলেছেন শেন ওয়ার্ন। কিংবদন্তি সাবেক লেগস্পিনারের কথায়, ‘বিরাটকে অভিনন্দন শেষ পর্যন্ত গোলাপি বলে টেস্ট খেলতে রাজি হওয়ার জন্য। আশা করি আগামী বছর অস্ট্রেলিয়াতেও তারা গোলাপি বলে একটা টেস্ট ম্যাচ খেলবে।’

অন্যদিকে পেইন বলেছেন, ‘আমরা বরাবরই ঘরের মাঠে গ্রীষ্মটা শুরু করি এই গ্যাবা থেকেই। গতবার যেটা হয়নি। সেই কারণেই বিরাটের কাছে জানতে চাইতে হবে, সে এখানে খেলতে চায় কি না। একই সঙ্গে যদি মুড থাকে, একটা গোলাপি বলে টেস্ট ম্যাচও হতে পারে।’

Reneta

বোঝাই যাচ্ছে, আগামী সফরের আগে এখন থেকেই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কোহলি-রোহিতদের চ্যালেঞ্জ জানানো শুরু হয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া-ভারত সিরিজভারতের অস্ট্রেলিয়া সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধীদল জনগনকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৪, ২০২৬
ছবি: আইএসপিআর।

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য স্পিকারের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT