চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলার নেপথ্যে যারা

৮:০৭ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৬
গাইবান্ধা, বাংলাদেশ
A A

গাইবান্ধার ওই এলাকার (গাইবান্ধা-৪) আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম আজাদ ও গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আলম বুলবুলের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে সাঁওতালদের ওপর হামলা চালানো হয়েছিলো বলে দাবি এলাকাবাসীর। অথচ এই বুলবুল একসময় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ছিলেন!

এলাকাবাসীদের দেয়া তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই তার সুর পাল্টাতে থাকে। তিনি হয়ে ওঠেন এলাকার ত্রাস। ঢাকা থেকে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটি’র ৮ সদস্যের একটি দল সরেজমিনে গিয়ে এসব চাঞ্চল্যকর তথ্য পায়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সরেজমিনে পাওয়া এসব তথ্য তুলে ধরা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুলবুল বর্তমানে এম.পি’র ডান হাত। যার নিয়ন্ত্রণে এম,পি’র ব্যক্তিগত অস্ত্র ভান্ডার রয়েছে! সাহেবগঞ্জ সাঁওতাল পল্লীতে হামলা চালানোর আগে মাইকে ঘোষণা দিয়ে পল্লীর সবক’টি বাড়িতে লুটপাট এবং কাউকে ছাড় না দেয়ার নির্দেশ দিয়েছিলো এই বুলবুল।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ‘ঘটনার দিন সন্ধ্যায় পুলিশের সহায়তায় স্থানীয় চেয়ারম্যান বুলবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাহেবগঞ্জে আদিবাসী-বাঙালির সমন্বয়ে গড়ে ওঠা পল্লীতে ৬’শ ঘর ও স্কুলে অগ্নিসংযোগ করে। এটি মোটেও আখ কাটতে গিয়ে বাধা দেয়ার ফলে সৃষ্ট কোন কাকতালীয় ঘটনা নয়। পুলিশ প্রহরায় আখ কাটতে যাওয়ার কোন যুক্তি নেই। আদিবাসী-বাঙালিদের জোরপূর্বক উচ্ছেদ করার জন্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়’।

হামলায় প্রভাবশালীদের যোগসাজশ ছিলো জানিয়ে কমিটির পক্ষ থেকে বলা হয়, এই হামলায় পুলিশ ও সুগার মিলের ম্যানেজার আব্দুল আউয়ালের সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল ও তার মাস্তান বাহিনী মিলের শ্রমিকদের নাম ব্যবহার করে পরিকল্পিতভাবে নিরস্ত্র আদাবাসী-বাঙালীদের উপর হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে’।

প্রশাসন নির্বিকার রয়েছে এবং সত্য অস্বীকার করছে দাবি সংহতি কমিটি জানায়, সেদিন মাঠে অন্তত পাঁচটি লাশ পড়ে ছিলো। কিন্তু পুলিশের ভয়ে কেউ লাশ নিতে পারেনি। ঘটনার একদিন পর পুলিশ তাদের দ্বিতীয় লাশটি (মঙ্গল মার্ডি) ফেলে যাওয়ার কারণে এবং অন্য লাশদের খোঁজ না পাওয়ার কারণে তাদের ধারণা পুলিশ এবং স্থানীয় সন্ত্রাসীরা লাশগুলো গুম করে ফেলেছে’।

Reneta

প্রভাবশালীরা জড়িত থাকায় এই ঘটনার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটি। তাদের পক্ষ থেকে অবিলম্বে মানবেতর জীবনেযাপনে বাধ্য হওয়া আদিবাসীদের পুনর্বাসনসহ সার্বিক সহায়তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাইবান্ধাসাঁওতালসাঁওতাল উচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ বছরের মাদকবিরোধী চুক্তিতে সই করল বাংলাদেশ-পাকিস্তান

মে ৮, ২০২৬
বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

মে ৮, ২০২৬

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বিএনপি: রিজভী

মে ৮, ২০২৬

নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

মে ৮, ২০২৬

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT