৬ বছর আগে পাকিস্তানের যে শহরে মারাত্মক হামলার শিকার হয়েছিলেন, আজ আবার সেই সোয়াত উপত্যকার মিনগোরা শহরে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
বিশ্বের সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানী এই নারী তালেবান জঙ্গিদের হামলায় মারাত্মক আহত হন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর।
২০১২ সালে নারী শিক্ষায় প্রচারণা চালানোয় মালালাকে বহনকারী স্কুলবাসে হামলা চালায় ওই জঙ্গিরা। এতে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য মালালাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।
৬ বছর পর কড়া নিরাপত্তার মধ্যে মালালাবকে বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করে তার নিজের শহর মিরগোরায়।
সেই হামলার পর গত বৃহস্পতিবার প্রথম নিজের দেশে পা রাখেন মালালা। তিনি চারদিন পাকিস্তানে থাকবেন বলে জানা গেছে। তবে এই সফরে তার আক্রমণের স্থান দেখতে যাবেন কিনা- সে ব্যাপারে পরিস্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
তালেবান হামলায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মালালা পরিবার নিয়ে লন্ডনের বার্মিংহাম শহরে চলে যান।পরবর্তীতে মালালা শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।







