চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুপ্ত হত্যা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:০৫ অপরাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

গুপ্ত হত্যা বন্ধে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিজনরা। তারা বলেছেন, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তারাই গুপ্ত হত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

দেশের সাম্প্রতিক গুপ্ত হত্যাগুলোর অপরাধীরা ধরা না পড়ায় উদ্বেগ জানিয়ে রাজধানীতে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধনে বক্তারা বলেন, টার্গেট করে মানুষ হত্যা করা হচ্ছে। যারা জনগণের নিরাপত্তা দেবে, সেই পুলিশের পরিবারও নিরাপদ নয়। এভাবে চলতে পারে না।

কবি মোহাম্মদ সামাদ বলেন, আমরা যদি আবারো জনসচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে হয়তো আমরা আবার আগের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ ফিরে পাবো।

নিগার চৌধুরী বলেন, সরকারকে বলতে চাই আপনারা দয়া করে এই সমস্ত হত্যাকারীদের গ্রেফতার করুন।

সাংস্কৃতিক জোট নেতারা বলেন, গুপ্ত হত্যাকারীদের এ চ্যালেঞ্জ পুরো দেশের অস্তিত্বের বিরুদ্ধে। ধর্মের নামে জঙ্গিপনা এবং রাজনীতির নামে অরাজকতাকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

মফিদুল হক বলেন, হোলি খেলায় মেতে উঠেছে ঘৃণ্য ঘাতক দল। সেখান থেকে ধর্মের মতাদর্শ নিয়ে যেমন রুখে দাঁড়াতে হবে তেমনই সেই বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগও নেই।

Reneta

রামেন্দু মজুমদার বলেন, সরকার যতক্ষণ আছেন ততক্ষণ জনগণের জানমালের দায়িত্ব তার। এব্যাপারে সরকারকে কঠোর থেকে কঠোরতর অবস্থান গ্রহণ করতে হবে।

মামুনূর রশীদ বলেন, আমাদের শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না। দেশের জনগণের সামাজিক প্রতিরোধ ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।

সরকারের পদক্ষেপের পাশাপাশি শুভবোধ সম্পন্ন মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তহত্যাসম্মিলিত নাগরিক সমাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT