চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
হারপিক-ডেঙ্গু-গুজব

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিভিন্ন গুজবের পাশাপাশি বর্তমানে ডেঙ্গু নিধনে হারপিক ব্যবহারের গুজব ছড়িয়ে পড়ার বিষয়টির দিকে ইঙ্গিত করেন তিনি।

মন্ত্রী বলেন, ব্রিটেন ও ইউরোপে গুজব ছড়ানোর বিরুদ্ধে যে পদক্ষেপ নেয়া হয়েছে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ব্যবস্থা নেবে সরকার।

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবারের ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রকৃতি অন্যবারের তুলনায় ভিন্ন হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে আরও বেশি।

এমন অবস্থায় বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলত ফেসবুকে ইনবক্সে টেক্সট মেসেজের মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে পড়ছে। সেখানে বলা হচ্ছে, শুক্রবার জুমার নামাজের পর সবাই বেসিন ও কমোডে ৫০০ এমএল করে হারপিক ও ৫০০ গ্রাম করে ব্লিচিং পাউডার এক সঙ্গে ঢাললে ড্রেনে যত মশা আছে সব মরে যাবে।

বার্তাটিতে দাবি করা হয়েছে, ‘এতে করে ঢাকা শহরের ৭০ ভাগ ড্রেন, ডোবা-নালাসহ মশার ডিম পাড়ার পানির উৎসে থাকা মশা এবং লার্ভা ধ্বংস হয়ে যাবে’।

কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Reneta

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়: ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এতে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে।’

কিন্তু এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না বলে বিশেষজ্ঞদের বরাত দিয়ে তথ্য বিবরণীতে জানিয়েছে তথ্য অধিদপ্তর। বরং এটি মানব স্বাস্থ্য, জলজ প্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্য মন্ত্রণালয় এ বিবরণীতে জনগণকে গুজবটিতে বিভ্রান্ত না হতে অনুরোধ করে।

এছাড়া জনগণের মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমেও এ বিষয়ে সতর্ক করছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ক্ষুদেবার্তায় ‘হারপিক আর বেকিং পাউডার বেসিনে ঢালার নির্দেশ পুরোই গুজব। গুজবে কান দেবেন না। এতে ডেঙ্গু প্রতিরোধের প্রতিরোধের বদলে ক্ষতি হবে আরও বেশি – ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’ বলে সতর্ক করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু জ্বরডেঙ্গু নিয়ন্ত্রণহারপিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT