চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ক্লিপসের বিরুদ্ধে এলোন মাস্কের অভিযোগ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:৪৫ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল ক্যামেরা ও মোবাইল ফোনের ছবি, প্রযুক্তি ও গ্যাজেটের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় প্রজন্মের নতুন দুই পিক্সেল স্মার্টফোনসহ ‘গুগল ক্লিপস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত ক্ষুদ্রাকৃতির ক্যামেরা বাজারে এনেছে গুগল। তবে ওই ডিভাইসটি কোনো ভালো উদ্দেশ্যে তৈরি হয়নি বলে দাবি করেছেন টেসলা, স্পেসএক্স ও সোলারসিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলোন মাস্ক।

এলোন মাস্ক বলেন, গুগল ক্লিপস ডিভাইসটি ভালো উদ্দেশ্যে তৈরি হয় নি। গুগল ক্লিপসের একটি ভিডিও পোস্ট করেছে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভার্জ। এলোন মাস্ক ওই ভিডিও নিয়ে লিখেছেন, ‘এটিকে স্বাভাবিক মনে হয় না।’

চলতি মাসের শুরুর দিকে গুগল তাদের দ্বিতীয় প্রজন্মের নতুন দুই পিক্সেল স্মার্টফোনসহ কয়েকটি নতুন হার্ডওয়্যার পণ্য উন্মোচন করেছে। এসব পণ্যের মধ্যে ‘গুগল ক্লিপস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত ক্ষুদ্রাকৃতির ক্যামেরা রয়েছে।

Banglabid

‘গুগল ক্লিপস’ এ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কোনো ছবি তোলা বা ভিডিও ধারণের উপযুক্ত সময় নির্ধারণ করতে পারে। ডিভাইসটি নিয়ে এরই মধ্যে গ্রাহকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মেশিন লার্নিং প্রযুক্তির এর কারণে ক্যামেরাটি যতক্ষণ পর্যন্ত শিখিয়ে দেয়া সংশ্লিষ্ট ব্যক্তির মুখ খুুঁজে না পাবে, ততক্ষণ পর্যন্ত ছবি তুলবে না কিংবা ভিডিও ধারণ করবে না। সাধারণ ক্যামেরায় বিশেষ কিছু মুহূর্তের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা সম্ভব হয় না। তবে এ ধরনের মুহূর্তের ছবি তোলা বা ভিডিও ধারণ গুগল ক্লিপসে সম্ভব বলে নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে।গুগল ক্লিপসের ডিভাইসের ছবি ও প্রদর্শনী চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামেরাটি উন্মোচনের পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়ায় গুগল গ্রাহকদের আশ্বস্ত করে বলেছে, ক্যামেরাটিতে গ্রাহকের গোপনীয়তা রক্ষার্থে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে। এতে যখন কোনো ছবি তোলা হবে কিংবা ভিডিও ধারণ করা হবে তখন গুগল ক্লিপসে আলো জ্বলবে। এটি দেখে বোঝা যাবে যে এ ক্যামেরা সচল রয়েছে। ক্যামেরায় শর্ট নেয়ার সর্বোত্তম সময় খুঁজতে মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে।

Reneta

গুগল ক্লিপস নিয়ে এলোন মাস্কের খোঁচা দেয়া কথায় প্রতিষ্ঠানটির কিছু গ্রাহকের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT