চলতি মাসের শুরুর দিকে দ্বিতীয় প্রজন্মের নতুন দুই পিক্সেল স্মার্টফোনসহ ‘গুগল ক্লিপস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত ক্ষুদ্রাকৃতির ক্যামেরা বাজারে এনেছে গুগল। তবে ওই ডিভাইসটি কোনো ভালো উদ্দেশ্যে তৈরি হয়নি বলে দাবি করেছেন টেসলা, স্পেসএক্স ও সোলারসিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলোন মাস্ক।
এলোন মাস্ক বলেন, গুগল ক্লিপস ডিভাইসটি ভালো উদ্দেশ্যে তৈরি হয় নি। গুগল ক্লিপসের একটি ভিডিও পোস্ট করেছে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভার্জ। এলোন মাস্ক ওই ভিডিও নিয়ে লিখেছেন, ‘এটিকে স্বাভাবিক মনে হয় না।’
চলতি মাসের শুরুর দিকে গুগল তাদের দ্বিতীয় প্রজন্মের নতুন দুই পিক্সেল স্মার্টফোনসহ কয়েকটি নতুন হার্ডওয়্যার পণ্য উন্মোচন করেছে। এসব পণ্যের মধ্যে ‘গুগল ক্লিপস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত ক্ষুদ্রাকৃতির ক্যামেরা রয়েছে।
‘গুগল ক্লিপস’ এ মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কোনো ছবি তোলা বা ভিডিও ধারণের উপযুক্ত সময় নির্ধারণ করতে পারে। ডিভাইসটি নিয়ে এরই মধ্যে গ্রাহকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মেশিন লার্নিং প্রযুক্তির এর কারণে ক্যামেরাটি যতক্ষণ পর্যন্ত শিখিয়ে দেয়া সংশ্লিষ্ট ব্যক্তির মুখ খুুঁজে না পাবে, ততক্ষণ পর্যন্ত ছবি তুলবে না কিংবা ভিডিও ধারণ করবে না। সাধারণ ক্যামেরায় বিশেষ কিছু মুহূর্তের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা সম্ভব হয় না। তবে এ ধরনের মুহূর্তের ছবি তোলা বা ভিডিও ধারণ গুগল ক্লিপসে সম্ভব বলে নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ক্যামেরাটি উন্মোচনের পরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়ায় গুগল গ্রাহকদের আশ্বস্ত করে বলেছে, ক্যামেরাটিতে গ্রাহকের গোপনীয়তা রক্ষার্থে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে। এতে যখন কোনো ছবি তোলা হবে কিংবা ভিডিও ধারণ করা হবে তখন গুগল ক্লিপসে আলো জ্বলবে। এটি দেখে বোঝা যাবে যে এ ক্যামেরা সচল রয়েছে। ক্যামেরায় শর্ট নেয়ার সর্বোত্তম সময় খুঁজতে মেশিন লার্নিং ব্যবহার করা হয়েছে।
গুগল ক্লিপস নিয়ে এলোন মাস্কের খোঁচা দেয়া কথায় প্রতিষ্ঠানটির কিছু গ্রাহকের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে।








