চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় ৩ মামলায় সাঁওতালসহ ৭১ আসামীর জামিন মঞ্জুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও রংপুর সুগার মিলের কর্তৃপক্ষের দায়ের করা তিন মালমায় ৭১ জন বাঙ্গালী ও সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ.এস.এম তাসকিনুল হক তাদের জামির মঞ্জুর করেন।

এরআগে গত ২২ ডিসেম্বর ৭১ জন সাঁওতাল উচ্চ আদালতে জামিনের আবেদন করে। পরে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাঁওতালরা আইনজীবির মাধ্যমে নিম্ন আদালতে জামিনের আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও মিল কর্তৃপক্ষের সঙ্গে বাঙ্গালী ও সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২২ জন বাঙ্গালী ও সাঁওতালদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে পুলিশ ও মিল কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, এ চারটি মামলায় ৭১ জন বাঙ্গালী ও সাঁওতাল গত ২২ ডিসেম্বর উচ্চ আদালত জামিনের আবেদন করেন। আদালত তাদের ছয় সপ্তাহের (৪২ দিন) জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসর্মপনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতো ৭১ জন বাঙ্গালী ও সাঁওতালরা আদালতে জামিনের জন্য আবেদন করেন। পরে বিচারক শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের কাটামোড় এলাকায় সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটার সময় বাধা প্রদান সহ পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষ ১২২ জনকে আসামী করে ৪টি মামলা দায়ের করে।এর আগে এই আসামীরা উচ্চ আদালতের জামিনে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধা-সাঁওতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT