চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধা-৩ আসনের ভোট চলছে, প্রতিদ্বন্দ্বিতায় নেই বিএনপি-ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ন ২৭, জানুয়ারি ২০১৯
গাইবান্ধা, বাংলাদেশ
A A
গাইবান্ধা-৩ আসন-একাদশ জাতীয় সংসদ নির্বাচন

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে বিএনপি বা ঐক্যফ্রন্টের কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। রয়েছেন নৌকা-লাঙ্গলসহ অন্যান্য ৫ প্রার্থী।

একাদশ সংসদ নির্বাচনে এ আসনের ঐক্যফন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন। এজন্য ইসি নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা করে।

নির্বাচন উপলক্ষে পুরো নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

গাইবান্ধা-৩ আসনে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ ভোটারের মধ্যে ২ লাখ ৭৪৬ জন পুরুষ ও ২ লাখ ১১ হাজার ১০৮ জন নারী ভোটার রয়েছেন।

ভোট গ্রহণের সব প্রস্তুতি শনিবারই সম্পন্ন হয়েছে নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থা নিতে আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

Reneta

নির্বাচনে ২ হাজার ৫শ’ পুলিশ, ২০ প্লাটুন র‌্যাব, ২০ প্লাটুন বিজিবি এবং ১ হাজার ৫৮৪ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহল টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

এছাড়াও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে। বলা হয়েছে, নির্বাচনী মালামালসহ প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ইতোমধ্যে নিজ নিজ ভোটকেন্দ্র চলে গেছেন।

আসনটিতে নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন: আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনগাইবান্ধাগাইবান্ধা-৩
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT