চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্জে উঠলেন ‘পিঙ্ক ফ্লয়েড’ তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ড দল বলা হতো ‘পিঙ্ক ফ্লয়েড’কে। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকেই সারা বিশ্ব নাড়িয়ে দিয়েছিলো ব্যান্ডটি। প্রথাবিরোধী গানের মধ্য দিয়ে বিশ্বের তরুণ যুবাদের একাট্টা করার শক্তি ছিলো দলটির। আর সেই বিখ্যাত ব্রিটিশ ব্যান্ডের অন্যতম সদস্য রজার ওয়াটার্সের গলায় ভারতের নাগরিগত্ব সংশোধন আইন বিরোধী কবিতা।

নাগরিগত্ব সংশোধন আইন নিয়ে ভয়ঙ্কর অবস্থা পার করছে ভারত। দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। গত কয়েক দিনের সংঘর্ষে বহু লোকের প্রাণহানির খবরও এসেছে সংবাদ মাধ্যমে। আর এই সময়ে দাঁড়িয়ে সুদূর লন্ডন থেকেই গর্জে উঠলেন বিশ্বখ্যাত ব্যান্ড দল ‘পিঙ্ক ফ্লয়েড’-এর প্রতিষ্ঠাতা সদস্য রজার ওয়াটার্স।

সম্প্রতি কারাবন্দি সাংবাদিক উইকিলিক্স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রজার ওয়াটার্স। সেই সভাতেই তিনি পাঠ করলেন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির আজিজের লেখা কবিতা। গর্জে উঠল- ‘তুমহারি লাঠিও অউর গোলিও সে জো কাতিল হুয়ে হ্যায়… সব ইয়াদ রাখা জায়েগা…।’

শুধু সিএএ বিরোধী কবিতা পাঠই নয়, রজার প্রশাংসা করেছেন আমিরের। কবিতা পাঠের পর আমিরের উদ্দেশ্যে বলেছেন, ‘এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল’!

লন্ডনের ওই প্রতিবাদ সভায় আমির আজিজকে ভারতের তরুণ কবি এবং সমাজকর্মী হিসেবে পরিচয় করিয়ে দেন রজার। শুধু তাই নয়, মোদিকে এসময় ‘ফ্যাসিস্ট’ হিসেবেও আখ্যা দেন বিশ্ব কাঁপানো এই সংগীতব্যক্তিত্ব।

‘পিঙ্ক ফ্লয়েড’-এর প্রতিষ্ঠাতা সদস্যর মুখে নাগরিগত্ব সংশোধন আইন বিরোধী কবিতা শুনে বেশ উজ্জীবিত এর পক্ষের মানুষেরা। তার করা আবৃত্তিটি সোশাল মিডিয়ায় শেয়ার করছেন অসংখ্য মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিরদিল্লিপিঙ্ক ফ্লয়েডভারতমোদিরজার ওয়াটার্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT