চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গতি, সুইং সামলাতে হিমশিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গতির সঙ্গে বৈচিত্র্য। কখনও বল ভেতরে ঢুকছে কখনও বেরিয়ে যাচ্ছে। আর সেটি বুঝে উঠতে হিমশিম খাচ্ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুর ব্যাটিং বির্পযয়ে নিউজিল্যান্ডের দেয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়ার চ্যালেঞ্জ হয়ে পড়েছে কঠিন থেকে কঠিনতর।

ডানেডিনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৬১ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট। কিউই পেসার টিম সাউদি তার প্রথম ২ ওভারেই সাজঘরে পাঠিয়ে দেন তামিম ইকবাল (০), সৌম্য সরকার (০) ও লিটন দাসকে (১)।

মাত্র ২ রান তুলতে তিন উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ধ্বংসস্তুপ থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান। খানিকটা থিতু হয়ে মুশফিক সাজঘরে ফিরে যান। চতুর্থ উইকেট জুটিতে আসে ৩৮ রান।

Banglabid

ট্রেন্ট বোল্টের বলে কলিন মুনরোর হাতে ক্যাচ তুলে দেয়ার আগে পাঁজরের চোট নিয়ে খেলা মুশফিক করেন ১৭ রান। ২৭ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার।

সাব্বির রহমানের সঙ্গে মাহমুদউল্লাহর পঞ্চম জুটিটি ২১ রানের। কলিন গ্র্যান্ডহোমের বলে মুনরোর হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ৩৬ বলে একটি করে চার ও  ছক্কায় করেন ১৬ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান।

Reneta

ওয়ানডে ক্রিকেটে এমন কঠিন দিন আগে আসেনি এ বাঁহাতি পেসারের সামনে। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডটি শফিউল ইসলামের। এ ডানহাতি পেসার ২০১০ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে দিয়েছিলেন ৯৭।

১০ ওভারে ৪৮ রান দিয়ে মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন একটি উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৯ ওভারে ৪৩, মাশরাফী বিন মোর্ত্তজা ১০ ওভারে ৫১, রুবেল হোসেন ৯ ওভারে ৬৪ রান দিয়েছেন। প্রত্যেকেই শিকার করেছেন একটি করে উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদ ২ ওভার বোলিং করে দেন ২৮ রান।

এক ম্যাচ আগে সিরিজ জিতে নেওয়া নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করার সুযোগ পায়। শুরুতেই কলিন মুনরোকে (৮) এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়ে দেন মাশরাফী। দলীয় ফিফটি পেরিয়ে সাইফউদ্দিনের বলে তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন মার্টিন গাপটিল। এ ডানহাতি ওপেনার ২৯ রান করেন ৪০ বল খেলে।

হেনরি নিকোলস ও রস টেলরের মাঝে গড়ে ওঠে ৯২ রানের দারুণ একটি জুটি। দলীয় দেড়শ পার করে মিরাজের বলে তামিমের ক্যাচে সাজঘরে ফেরেন নিকোলস। এ বাঁহাতি করেন ৭৪ বলে ৬৪ রান। তার ইনিংসে ছিল ৭টি চারের মার।

দুইশ পার করে রুবেলের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন টেলর। এ ডানহাতি ব্যাটসম্যান করেন কিউইদের সর্বোচ্চ ৬৯ রান। ৮২ বলের ইনিংসে চার মারেন ৭টি।

জেমস নিশাম ২৪ বলে ৩৭ রানের ইনিংস খেলে কিউইদের রান তোলার গতি বাড়িয়ে মোস্তাফিজের বলে বোল্ড হন। ল্যাথাম সাজঘরে ফেরেন দলীয় রান তিনশর কাছাকাছি রেখে। ফিজের দ্বিতীয় শিকার হওয়া এ ব্যাটসম্যান ৫১ বলে করেন ৫৯ রান। হাঁকান ২টি চার ও ৩টি ছক্কা।

কলিন গ্র্যান্ডহোমের ১৫ বলে ৩৭ ও মিশেল স্যান্টেনারের ৯ বলে ১৬ রানের ঝড়ো ইনিংসে ৩৩০ রানের বিশাল পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড। দুই ব্যাটসম্যানই থাকেন অপরাজিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT