চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতান্ত্রিক ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের মূল কুশিলব বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৮, জুন ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশিলব এবং কারিগর হচ্ছে বিএনপি।

শুক্রবার তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন ।

বিএনপির হত্যা,খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের মানুষ নরক যন্ত্রণার মধ্যে আছে। অথচ বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।

বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিশোধ প্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।

সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপি’র হাতে এদেশ ও দেশের মানুষ নিরাপদ নয় বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি বিএনপির রাজনীতিকে ভাইরাসের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেন।

আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওবায়দুল কাদের দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। ২৩ জুন সূর্যদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তেলন করা হবে। একই দিন সকাল নয় টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

Reneta

২৩ জুন বিকেল তিন টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা। সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হবে এবং বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অনুরূপ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিবসটি পালনের আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, মহামারি করোনার কারণে যথাযথ ভাবে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারছি না তবে ঘরোয়াভাবে সীমিত আকারে অনুষ্ঠান করতে হচ্ছে।

আওয়ামী লীগের সর্বপর্যায়ের শাখার সংগঠনগুলোকে বিশেষ করে মহানগর, জেলা,উপজেলা, থানা ও ওয়ার্ড এর সংগঠনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করার আহবান জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এখন দুইটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে প্রথমটি করোনা , দ্বিতীয়টি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা।

তিনি বলেন, করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা বিরোধী মোকাবেলা করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেখানে সাংগঠনিক সমস্যা আছে সেখানে স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আওয়ামী লীগের যেসব কমিটি ইতিমধ্যেই গঠিত হয়েছে, সেসব কমিটি নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী ট্টাইব্যুনালে অভিযোগ জমা দিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT