চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়কে ঢিল ছুঁড়ে ম্যাচ পণ্ড করলেন দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল বেটিসের মাঠে ম্যাচের ৩৪ মিনিটে এগিয়ে গিয়েছিল সেভিয়া। ব্যাপারটা ভালো লাগেনি স্বাগতিক সমর্থকদের। পিছিয়ে পড়ার চার মিনিটের মাথায় বেটিস সমতায় ফিরলেও গ্যালারিতে কমছিল না উত্তেজনা। শেষে ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনাই। যার জেরে ম্যাচ হয়েছে পণ্ড।

উত্তেজিত বেটিস সমর্থক সারি থেকে মাঠে লোহার দণ্ড ছুঁড়ে মারে কেউ একজন। আহত হন সেভিয়া মিডফিল্ডার হুয়ান জর্ডান। তার কিছুক্ষণ পর ম্যাচ বাতিল করে দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ঘরের মাঠ এস্তাদিও বেনিটো ভিলামার্নতে কোপা ডেল রের ম্যাচে সেভিয়ার বিপক্ষে নেমেছিল বেটিস। ম্যাচের আধাঘণ্টা পেরিয়ে লিড নেয় সেভিয়া। পরে নাবিল ফেকিরের দৃষ্টিনন্দন কর্নার কিকে গোল আদায় করে সমতায় ফেরে সেভিয়া। তার পরপরই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।

ম্যাচের ৩৮ মিনিটে নাবিল ফেকির কর্নার থেকে বাঁকানো শটে সরাসরি গোল করে বসেন। গোল উৎসবের সেই উত্তেজনার সময় দর্শকসারি থেকে লোহার দণ্ড নিক্ষেপ করা হয়। যা জর্ডানের মাথায় গিয়ে আঘাত হানে। জর্ডান মাটিতে লুটিয়ে পড়েন। তাকে মাঠের বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এমন পরিস্থিতিতে সেভিয়া ফুটবলাররা হতাশ প্রকাশ করতে করতে মাঠ ছেড়ে যায়। খেলা চলবে কিনা সেটি জানার জন্য বেটিস খেলোয়াড়রা মাঠে অপেক্ষা করছিলেন। ঘটনার মিনিট ৫০ পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন ম্যাচ বাতিল বলে ঘোষণা দেয়।

ম্যাচটি আবার কখন মাঠে গড়াবে তা জানায়নি স্প্যানিশ ফেডারেশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্ডানফেকিরবেটিসলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT