চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাধুলার মাধ্যমে দেশের মর্যাদা আরো উঁচুতে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১০:৪১ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

খেলাধুলার মাধ্যমে দেশের মর্যাদা আরো উঁচুতে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসা প্রায় সাড়ে ৩শ ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়ে তাদের হাতে সরকারের প্রতিশ্রুত পুরস্কার ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

পুরস্কারপ্রাপ্তরা বলেছেন, এমন সম্মান তাদের ভবিষ্যৎ সাফল্যের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

দেশের ইতিহাসে ক্রীড়াক্ষেত্রে এটি সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠান। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ, এই ৬ মাসে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আয়োজন। অনুষ্ঠান শুরু হয় তাদের হাতে প্রতিশ্রুত পুরস্কার তুলে দিয়ে।

গত এসএ গেমসে স্বর্ণজয়ী তিনজন- সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং এয়ারগান শুটার শাকিল আহমেদকে সরকারি ফ্ল্যাটের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল, শততম টেস্ট জয়ী বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল, জাতীয় বধির ক্রিকেট দল, আর্চারি দল, রোলবল টিমসহ বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জন করা মোট ৩৩৯ জনের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা ধরে রেখে দেশের পতাকা উঁচুতে রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

সাফল্যের স্বীকৃতি স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়ে ভবিষ্যতের জন্য আরও বড় লক্ষ্যের কথা বলেছেন মাশরাফি, মুশফিক, মাবিয়া-শিলারা। ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্সসহ প্রায় সব ফেডারেশনের কর্মকর্তারাও গণভবনে জমকালো এ আয়োজনে উপস্থিত হন।

Reneta

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে ডোবায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতাল বিষয়ে যে নতুন বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT