চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলতে খেলতে যা বললেন আশরাফুল

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:১২ পূর্বাহ্ণ ২২, মে ২০১৫
স্পোর্টস
A A

এখন বয়স ৩১ চলছে। ক্রিকেট থেকে দূরে আছেন নিজের দোষেই। তবুও জাতীয় দলে ফিরতে ৪০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করবেন নিষিদ্ধ থাকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপে শুক্রবার ৭৮ রান করেছেন অ্যাশ। খেলতে খেলতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। 

চ্যানেল আই অনলাইন: অ্যাশ, অনেক দিন পর ক্রিকেট খেলতে মাঠে, চারদিকে পরিচিত সব মানুষজন। কেমন লাগছে?
আশরাফুল: অবশ্যই ভালো, আমি ক্রিকেটের মানু। ক্রিকেট খেলতে পারলে সবসময়ই ভালো লাগে আমার। ক্রীড়া সাংবাদিকদের ধন্যবাদ। তারা আমাকে মিডিয়া কাপে খেলার সুযোগ করে দিয়েছেন।

চ্যানেল আই অনলাইন: আপনার মাঠে নামা নিয়ে গতকাল (বৃহস্পতিবার) সংবাদ হয়েছে। এটার কিন্তু দুই ধরণের প্রতিক্রিয়া আছে, কেউ বলছেন কেনো আশরাফুল ক্রিকেটে নেই; আবার কেউ বলছেন কেনো আশরাফুল ক্রিকেট মাঠে? আপনি তাদের কি বলবেন?
আশরাফুল: (হাসি) দেখুন, আমি কিন্তু দেশের মানুষের কাছে আমার অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছি। আবারও চাইছি। আসলে ক্ষমাটা চাই দেশের ক্রিকেটের ভালোর জন্যই। সুতরাং যারা আমার সমলোচনা করছে, তাদের বলবো, ক্রিকেটে ফিরতে আমাকে সহায়তা করুন, আমার পাশে থাকুন। কারণ আমি আমার অপকর্মের জন্য আপনাদের কাছেই সবার আগে ক্ষমা চেয়েছি।

চ্যানেল আই অনলাইন: পাশে থাকা মানে কি, আর থাকলে কি হবে?
আশরাফুল: পাশে থাকা বলতে আমি বলতে চাচ্ছি, এসব সমালোচনাতো অনেক হয়েছে। কিন্তু আমিতো শুরুতেই আমার অপরাধগুলো স্বীকার করে নিয়েছি। এখন শাস্তিও ভোগ করছি। আর শাস্তি মেনে নিয়েছি বলেই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের বাইরেই আছি।

চ্যানেল আই অনলাইন: ঘরোয়া ক্রিকেটে তো আর কিছুদিন পর খেলতে পারবেন?
আশরাফুল: হ্যাঁ, আমি ২০১৬ সালের আগষ্ট মাসের পর থেকে আবারও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবো। আমার আশা আন্তর্জাতিক ক্রিকেটেও একদিন ফিরবো।

Reneta

চ্যানেল আই অনলাইন: কিন্তু সময়টাতো ৮ বছর, অ্যাশ?
আশরাফুল: হ্যাঁ, আমি জানি সময়টা অনেক। আমার বয়স এখন ৩১ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০ বছর বয়স পর্যন্ত ক্রিকেটে খেলা যায়। আমিও আশা ছাড়ছি না। কারণ আমি মনে করি, জাতীয় দলকে দেওয়ার অনেক কিছু আমার বাকি আছে।

চ্যানেল আই অনলাইন: তাই? সেগুলো কি কি?
আশরাফুল: (হাসি) বলবো না এখন। শুধু এটা জেনে রাখুন- এর চেয়েও গ্রেট এক আশরাফুল হয়েই ফিরবো আমার আশা।

চ্যানেল আই অনলাইন: পাকিস্তান সিরিজটা দেখলেন, কি অসাধারণ ক্রিকেটটা খেললো টিম-টাইগার্স। মিস করেন না এগুলো?
আশরাফুল: হ্যাঁ দেখেছি। ‘অসাম’ একটা সিরিজ খেললো বাংলাদেশ দল। আসলে আমাদের ৬-৭ জন ক্রিকেটার যেমন সাকিব, রিয়াদ, তামিম, মুশফিক এরা অনেক দিন হয়ে গেলো জাতীয় দলে। অ্যারাউন্ড ৯ বছর। আর শক্তিটা সেখানেই তৈরি হয়েছে। বোঝাপড়াটা দারুণ। মাঠেও সেটাই কাজ করছে বলে আমি মনে করি।

চ্যানেল আই অনলাইন: সামনে ভারত সিরিজ। কি প্রত্যাশা?
আশরাফুল: টেস্টে জয়ের চিন্তা বাদ, মাঠে নামতে হবে ফিফথ ডে পর্যন্ত ক্রিকেট খেলার টার্গেট নিয়ে, ব্যাস।

চ্যানেল আই অনলাইন: অ্যাশ, অনেক ধন্যবাদ। আপনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, যান পুরস্কারটা নিতে আপনাকে স্টেজে ডাকছে।
আশরাফুল: ধন্যবাদ, দেখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিডিয়া কাপমোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT