চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতায় দুর্বিসহ জনজীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
খুলনা, জনপদ
A A
অপরিকল্পিত ড্রেন নির্মাণ: খুলনা মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতা

দানিয়েল সুজিত বোস: অপরিকল্পিত ড্রেন নির্মাণ করায় খুলনা মহানগরীর জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। বর্জ্য ও পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সিটি কর্পোরেশন বিপুল অর্থ ব্যয় করে নানা প্রকল্প হাতে নিলেও তেমন কাজে আসছে না প্রকল্পগুলো। এ জন্য বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে পরিকল্পনা তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে।

খুলনা নগরীর মতিয়াখালী খাল, ক্ষেত্রখালী খাল, লবণচরা খাল, রায়েরমহল বাজার খাল ও রায়েরমহল মোল্লাপাড়া খালসহ নগরীর ১২টি খাল সংস্কার করা হয়েছে। কিন্তু মাত্র ৮ থেকে ১০ ফুট প্রশস্ত কংক্রিটের ড্রেন নির্মাণ করায় সমস্যা আরও বেড়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই কোমর সমান পানিতে ডুবছে নগরী। এতে নানা রকমের দূষণ ছড়াচ্ছে।

সমস্যা সমাধানে মহানগরীতে ড্রেনেজ নেটওয়ার্ক তৈরির কথা বলছেন মেয়র। সে লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে কাজও চলছে। নেদারল্যান্ডের একটি বিশেষজ্ঞ টিমের সহায়তায় পরিকল্পনা তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। তবে ঠিকমতো বরাদ্দ পাওয়া গেলে দুই বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনা সিটি কর্পোরেশন মেয়র মনিরুজ্জামান মনি বলেন: প্রতিটি প্রকল্পেই মেগা প্রজেক্ট নিয়ে কাজ হয়। তাই আলাদা করে কোন বিশেষ ক্ষেত্রে নজর দেয়া সম্ভব হয় না। হয়তো আরও কয়েক বছর লাগবে সুন্দর করে একটি ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করতে। যেদিকে নগরী ঢালু সেদিকেই ড্রেনেজ করতে হয়, কিন্তু তা না করে আমরা দেখেছি যে অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়েছে। এজন্য সেগুলো আর কাজে আসছে না।

জেলা প্রশাসক আমিনুল আহসান বলেন: জলবায়ু পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনে নানা ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে। জলবদ্ধতা নিরসনের জন্য নেদারল্যান্ডের একটি বিশেষজ্ঞ টিমের সহায়তায় পরিকল্পনা তৈরির উদ্যোগ নেয়া হচ্ছে। এর মাধ্যমে এই অসুবিধা দূর করা সম্ভব হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT