চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে চেনাবে সুন্দরবন ইনস্টিটিউট

জাহাঙ্গীর আলমজাহাঙ্গীর আলম
১০:১৫ অপরাহ্ণ ২৫, মে ২০১৯
শিক্ষা
A A

প্রায় তিন দশক ধরে মুক্ত চিন্তার চর্চা ও বিচিত্র গবেষণা কার্যক্রমের মাধ্যমে জ্ঞানের বিস্তৃতিতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে পুরনো খুলনা বিশ্ববিদ্যালয়। দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়ন এবং ভৌগলিক বিশেষত্ব উপস্থাপনে আশার প্রদীপ হয়ে আবির্ভূত হয় বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে চমকপ্রদ ও সম্ভাবনাময় বিষয়। আর পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনের কোলঘেঁষে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি যেন ধারণ করেছে তাকে। বিশ্ববিদ্যালয়ের লোগোতে স্থান পেয়েছে সুন্দরবনের চিত্রা হরিণ। ভৌগলিক অবস্থান, প্রকৃতি, জীব-জন্তু ইত্যাদি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণাও করেছেন বিস্তর। তবে তার অধিকাংশই বিক্ষিপ্তভাবে।

সুন্দরবনসহ উপকূলীয় ভূপ্রকৃতি বিষয়ক বিশ্বমানের গবেষণার উদ্দেশ্যে অবশেষে পুর্ণাঙ্গরূপে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই)।

সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের ভূ-সংস্থান, জলবায়ু ও তার পরিবর্তন, আর্থ সামাজিক বিষয়াদির এবং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনাই এই ইনস্টিটিউট এর প্রধান লক্ষ্য।

ইউজিসির পরিদর্শন কমিটি সরেজমিনে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর সবদিক বিচার বিশ্লেষণ করে গত ২৩ এপ্রিল ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন দেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তার প্রতিক্রিয়ায় জানান, “কেবল সুন্দরবনই নয়, এই ইন্সটিটিউটের আওতায় দেশের উপকূলীয় এলাকা, পরিবেশ ও প্রতিবেশ এবং জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়েও শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ উন্মুক্ত হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষকরা এই ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন।

Reneta

উল্লেখ্য, সুন্দরবন ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নিয়ে সামগ্রিক গবেষণা, ভৌত ও জীববিজ্ঞান, জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে গবেষণার জন্য ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে চালু হয় সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস (সিআইএসএস)। সেটিরই পরিবর্তিত রূপ এই সুন্দরবন ইনস্টিটিউট।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ইন্সটিটিউটটি খুলনা বিশ্ববিদ্যালয়কে অনন্যতা দিয়েছে। নতুন উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে এটি প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ শিক্ষক-শিক্ষার্থীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT