চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুদে ইংলিশ ক্রিকেটারের প্রশ্ন, বাংলাদেশ দলকে কেনো ‘টাইগার’ ডাকা হয়

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:০৫ অপরাহ্ণ ১০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফ্রেডি ও এডির সঙ্গে বাংলাদেশি সাংবাদিকসহ প্রতিবেদক (সর্বডানে)

ফ্রেডি ও এডির সঙ্গে বাংলাদেশি সাংবাদিকসহ প্রতিবেদক (সর্বডানে)

ব্রিস্টল থেকে: বাংলাদেশকে কার্ডিফে হারাতে পেরে ইংল্যান্ডের সমর্থকরা কতটা খুশি তা টের পাওয়া গেল ম্যাচ শেষে সোফিয়া গার্ডেনস থেকে বের হতেই। স্টেডিয়ামের প্রধান ফটকের সামনের চিকেন হাউজে যখন সন্ধ্যার নাস্তা সারছি কজন, আমাদের টেবিলের দিকে এগিয়ে এলেন সুদর্শন এক পুরুষ। গায়ে জড়ানো ইংল্যান্ড টেস্ট দলের জার্সি। বেশ আন্তরিকতা নিয়েই পরিচিত হলেন আমাদের সঙ্গে। নাম ফ্রেডি বিকেল। মিশুক স্বভাবের ক্রিকেটপাগল একজন মানুষ। বন্ধু টম ও ৯ বছরের ছেলে এডি বিকেলকে নিয়ে মাঠে বসেই দেখেছেন নিজ দেশের জয়।

টানা দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের পর শনিবার তৃতীয় চেষ্টায় জিতেছে ইংল্যান্ড। সহজেই জয় তুলে ফেভারিটের তকমা ধরে রাখতে পারায় আনন্দে আত্মহারা ফ্রেডি। উচ্ছ্বসিত হয়ে বলছিলেন, ‘তোমাদের কাছে দুইবার বিশ্বকাপে আমরা হেরেছি। তার একটা শোধ হল। আমরা খুবই খুশি। তবে তোমরা ভালো ক্রিকেট খেলছ। সাকিবের সেঞ্চুরি অসাধারণ ছিল। সাউথ আফ্রিকাকে তোমরা হারিয়ে দিয়েছ। নিউজিল্যান্ডের সঙ্গে দারুণ লড়েছ। সত্যি বলছি, আজকের ম্যাচ জিতে আমরা হালকা হয়েছি। আমরা খুব বেশি উদ্বিগ্ন ছিলাম। হাফ ছেড়ে বেঁচেছি।’

বাবা ফ্রেডি (টেস্ট জার্সি পরা) ও তার বন্ধুর সঙ্গে এডি

ক্রিকেট নিয়ে আড্ডা আরও জমল ফ্রেডি যখন তার বন্ধু ও ছেলেকে ডেকে আনলেন। এডি একদিন ইংল্যান্ড দলে খেলবে, এমন বিশ্বাস তার বাবার। ইংলিশ ফাস্ট বোলার এন্ডারসনের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছেন ইংরেজি লেটারের প্রথম অক্ষর দিয়ে।

ডানা মেলে বহুদূর যেতে চায় এডি

এডি যে একাডেমিতে ক্রিকেট শেখে সেখানকার বোলিং কোচ সাবেক ইংলিশ ফাস্ট বোলার স্টিভ হার্মিসন। অনূর্ধ্ব-১০ দলে খেলা এ খুদে ক্রিকেটারও ডানহাতি পেসার। ৫২ মাইল বেগে বল করতে পারায় একাডেমিতে বেশ প্রশংসিত হচ্ছে, জানালেন এডির বাবা। ছোট রানআপে এডি বোলিং অ্যাকশন দেখাল দুবার। বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের বোলিং পছন্দ তার।

ফ্রেডি যেন বলতে চাইলেন ও(এডি) একদিন বিশ্বকাপ খেলবে

কার্ডিফের ওই রেস্তোরায় ছিলাম আমিসহ পাঁচ বাংলাদেশি সাংবাদিক। গল্পের ফাঁকে আমাদের কাছে এডি জানতে চাইল, বাংলাদেশ দলকে কেনো টাইগার ডাকা হয়। বাংলাদেশের জাতীয় পশু কেনো ক্রিকেট দলের ‘প্রতীক’ হয়ে উঠল শুনে বিলেতি তিনজনই সে গল্পে রোমাঞ্চিত হলেন। ফ্রেডি জানতে চাইলেন বর্তমানে বাংলাদেশে বাঘের সংখ্যা কত। সুন্দরবন থেকে ধীরে ধীরে বাঘ কমে যাওয়া ও সেটির কারণ জেনে আক্ষেপ ঝরল তার কণ্ঠে।

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের প্রদর্শনী দেখা গেছে কার্ডিফে! দলকে সমর্থন যোগাতে বিভিন্ন বয়সী বাঘের মাসকট সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন দর্শকরা।

Reneta

বাংলাদেশের ক্রিকেটারদের বলা হয় ‘টাইগার’। শনিবার মাঠে সেই টাইগারদের হুংকার না দেখতে পেয়েই এডির কৌতূহল বেড়েছে। তার বাবা ফ্রেডি সহজ করে দিয়েছেন ব্যাপারটা- টাইগার মিনস অ্যাটিচ্যুড। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সামনের ম্যাচগুলোতে যেটি বারবার দেখতে চান এ ব্রিটিশ ক্রিকেটভক্তটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ ডায়েরিবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT