চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রদল-যুবদল: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মিডিয়ায় আলোচিত হওয়ার জন্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে ছাত্রদল ও যুবদল কর্মীরা।

“পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে তারা এবং এটি ছাত্রলীগ ও যুবলীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টা মাত্র।”

তিনি প্রশ্ন তুলে বলেন, খালেদা জিয়া বিমানে না গিয়ে সড়ক পথে কেন গেলেন? তার সফর মানবিক হলেও উদ্দেশ্যেটা ছিল রাজনৈতিক।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার উখিয়া সফরের ফলে তিনদিন ধরে যানজট সৃষ্টি হয়েছে। এতে ত্রাণবাহী ট্রাকগুলো রোহিঙ্গা শিবিরে পৌঁছাতে পারছে না।

জনদুর্ভোগ সৃষ্টি করে বেগম খালেদা জিয়ার এমন সফর ঠিক হয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে গুলশানের নিজ বাসা থেকে কক্সবাজারে পথে যাত্রা শুরু করেন শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে।

Reneta

সড়ক পথে যাত্রায় খালেদা জিয়ার বহরকে স্বাগত জানায় দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে প্ল্যাকার্ড হাতে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্থানীয় নেতা কর্মীদের মিছিল স্লোগানে সরব হয় মহাসড়ক।

বিকেলে ফেনীতে গাড়িবহরে ব্যাপক হামলা চালায় দুর্বৃত্তরা। সেসময় বিএনপি নেতাদের গাড়ি ছাড়াও একাত্তর, বৈশাখী, ডিবিসি, চ্যানেল আইসহ বেশ কিছু টেলিভিশনের গাড়িতে ভাঙচুর চালানো হয়। দুজন সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে আবারো হামলা হয় বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরখালেদা জিয়াখালেদার গাড়িবহরে হামলারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশের সিনেমার পাশেও থাকুন’—‘মাস্তুল’ দেখে বাঁধন

জুলাই ২২, ২০২৬

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

জুলাই ২২, ২০২৬

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র ট্রেলার নিয়ে উম্মাদনা!

জুলাই ২২, ২০২৬
দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ | Cockroach Party

দিল্লিতে ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে বিক্ষোভ

জুলাই ২২, ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কনীতিতে চাপে ভারতীয় জেনেরিক ওষুধশিল্প

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT