চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খালেদা-তারেকের ভুল নীতিতেই বিএনপির এমন পরিণতি’

রাহুল রায়রাহুল রায়
৮:০৯ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

শমসের মবিন চৌধুরীর মতো আরো অনেক বিএনপি নেতাই দল ছাড়বেন বলে মনে করছে আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ভুল রাজনৈতিক নীতির কারণেই বিএনপির এমন পরিণতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। 

বৃহস্পতিবার হঠাৎই রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দেন বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী। এরপরই শুরু হয় নানা আলোচনা আর রাজনীতিতে নানা সমীকরণ। আওয়ামী লীগ নেতারা বলছেন, ভুল নীতির কারণেই বিএনপির এ অবস্থা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন। ওই ষড়যন্ত্রে সরকারের আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু ষড়যন্ত্র যতো গভীরে যাবে আপনার দল তত ক্ষতিগ্রস্থ হবে। আপনার দলের মধ্যে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনে বিএনপি খান খান হয়ে যাবে। আপনি রোধ করতে পারবেন না। 

নদী তীর রক্ষায় শ্যামবাজার-শ্মশানঘাট নির্মাণাধীন রাস্তা পরিদর্শন করতে যান নৌ মন্ত্রী শাহজাহান খান। সেখানে তিনিও কথা বলেন শমসের মবিন চৌধুরীর পদত্যাগ নিয়ে। তার মতে, তারেক রহমান যে রাজনীতি দেশে শুরু করেছে তাতে কোনো ভদ্রলোক তাদের সঙ্গে রাজনীতি করতে পারবে না। এই জন্যই শুধু শমসের মবিন চৌধুরী নয়, কেউ কথা বলছে না। 

বিদেশী হত্যাকাণ্ডসহ আগের বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ভার বিএনপি এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিশমসের মবিন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT