চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মত ভিত্তি প্রস্তরের রাজনীতি করি না: মেয়র লিটন

সুব্রত গাইনসুব্রত গাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
রাজনীতি
A A

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন: প্রধানমন্ত্রী আমাদের যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন। সেইভাবে আওয়ামীলীগ কাজ করছে। দেশের যে দৃশ্যমান উন্নয়ন সে বিষয়ে বলার কিছু নেই। আমরা খালেদা জিয়ার মত ভিত্তি প্রস্তরের রাজনীতি করি না। আমরা যেমন ভিত্তি প্রস্তর দেই, তেমনি তা উন্মোচনও করি।

আজ সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ছাত্রলীগের উদ্দেশ্যে লিটন বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের সময় লড়াই সংগ্রাম করেছে। বাংলাদেশ তৈরিতে ভ্যানগার্ডের কাজ করেছে ছাত্রলীগ। আর এই ছাত্রলীগে থেকে খারাপ কাজ করা চলে? এই ছাত্রলীগে থেকে কি চাঁদাবাজি করা সাজে? এই ছাত্রলীগ হবে সর্বস্তরের সাধারণ ছাত্র-ছাত্রীদের। তারা ভাই বোনের মত সহযোগিতা করবে। কেউ হলে সিট না পেলে তার সিট করে দিবে, খাবার না পেলে খাবারের ব্যবস্থা করবো’।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ছাত্রলীগ কর্মীদের আদর্শিক কর্মী হিসেবে গড়ে উঠতে হবে। বাংলাদেশে ১ লক্ষ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে। সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগের আছে উদাত্ত আহ্বায়ন জানিয়েছেন বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ, পরিষ্কার এবং নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিতে হবে’।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আজকের এই হল সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের অনেক ত্যাগী, ছাত্রবান্ধব নেতা উঠে আসবে যারা নিজের জন্য কাজ না করে শিক্ষার্থীদের জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, দেশের জন্য কাজ করবে। আমরা এমন কোনো কাজ করবো না যাতে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ হয়’।

অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমন কোন জায়গা নাই যেখানে শিবির ক্যাডাররা ছাত্রলীগের কর্মীদের রক্তে এই মাটি রঞ্জিত করে নাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও শিবির ক্যাডাররা ছাত্রলীগের ওপর অত্যাচার কোনভাবেই বন্ধ করেনি। তারা সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় তাদের কূট-কৌশল এবং পাকিস্তানীদের মদদপুষ্ট জঙ্গিবাদীদের কাছ থেকে অস্ত্র ও ট্রেনিং নিয়ে ছাত্রলীগের ওপর আক্রমণ করে। তারা যেন সামনে এক বিন্দু দাঁড়াতে না পারে। নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে এই মাটি থেকে তাদের বিতারিত করতে হবে।’

Reneta

অনুষ্ঠানে ড. শামসুজ্জোহা হলের সাধারণ সম্পাদক বরজাহান আলী ও সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ড. আনিকা ফারিহা জামান অর্ণা, ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, আহসান হাবীব বাপ্পী, শফি আজাদ বান্টি ও প্রদীপ কুমার সাহা পিংকু, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেগম খালেদা জিয়ারাসিক মেয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT