চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বাবাকে বন্দোবস্ত দেয়া জমির মামলা দ্রুত নিষ্পত্তির আবেদন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:৪৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাবার নামে বন্দোবস্ত দেয়া দিনাজপুরের ‘মাতা সাগর’ জলাধারের প্রায় ৪৬ একর জমি সংক্রান্ত মামলার আপিল দ্রুত শুনানির জন্য আবেদন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জেলা প্রশাসকের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম এই আবেদন করেন।

আবেদনের বিষয়ে সহকারি অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ সাংবাদিকদের বলেন: ‘বন্দোবস্তের শর্ত ভেঙে এই সম্পত্তি এখন পর্যন্ত দখল করে আছে।

এই আইনজীবী আরো বলেন: ‘২০০৪ সালে এই সম্পত্তি নিয়ে মামলা হয় এবং ২০০৫ সালে রায় হয়ে যায়। এত অল্প সময়ে রায় ঘোষণাটি ছিল অনভিপ্রেত। এই রায়ের পর হাইকোর্টে আপিল হলে মামলার এক্সিবিট (প্রদর্শিত নথিপত্র) নিয়ে যাওয়ায়র কারণে মামলটি প্রস্তুত হচ্ছিল না। আজকে দিনাজপুরের ডিসির প্রতিনিধি হিসেবে সেখানকার এসি ল্যান্ড এসে হলফনামা করেছেন দ্রুত সময়ে আপিলটি শুনানি করার জন্য।’

দিনাজপুরের মাতাসাগরের প্রায় ৪৬ একর খাসজমি বরাদ্দ হয় খালেদা জিয়ার বাবা এম ই মজুমদারের মালিকানাধীন দিনাজপুর লাইভস্টক অ্যান্ড পোলট্রি ফার্মের নামে। জিয়াউর রহমানের আমলে ১৯৮১ সালের ১ জানুয়ারি ও ৪ জুন দুটি বন্দোবস্তের মাধ্যমে ওই বরাদ্দ দেয়া হয়।

১৯৮৪ সলে খালেদা জিয়ার বাবার মৃত্যুর পর খালেদা জিয়া, ভাই সাঈদ ইস্কান্দার, শামীম ইস্কান্দার, বোন খুরশীদ জাহান হক ও বেগম শালিনা এক পর্যায়ে মা তৈয়বা মজুমদারের কাছে পোলট্রি ফার্মের ব্যবসায়িক শেয়ার হস্তান্তর করে দেন।

Reneta

১৯৮৬ সালে তৈয়বা মজুমদার তার সমস্ত শেয়ার চারদলীয় জোট সরকারের মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান, তার বাবা আরশাদ আলম ও তাদের আত্মীয় জনৈক রোকসানার কাছে বিক্রি করে দেন। ফজলুর রহমানের বাবা আরশাদ আলম মারা গেলে সর্বশেষ ওই পোলট্রি ফার্মের শেয়ারের মালিকানা দাঁড়ায় বিএনপি নেতা চারদলীয় জোট সরকারের মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের।

১৯৯৫ সালে আত্মীয় রোকসানাও তার শেয়ার মিজানুর রহমানের কাছে বিক্রি করে দেন। ফলে ওই ফার্মের মালিকানা নিয়ে মিজানুর রহমান ও ফজলুর রহমান ভোগদখল করতে থাকেন। ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি ওই সম্পত্তির খাজনা দিতে গিয়ে জানতে পারেন, সম্পত্তিটি তাদের নামে না হয়ে সরকারের নামে রেকর্ড হয়েছে।

এরপর মিজানুর রহমান ও ফজলুর রহমান তাদের নিজেদের নামে ওই জমির স্বত্ব ঘোষণার দাবিতে দিনাজপুরের যুগ্ম জেলা জজ আদালতে ডিক্রি ঘোষণার মামলা করেন। ২০০৫ সালের ১১ এপ্রিল দিনাজপুরের তৎকালীন প্রথম যুগ্ম জেলা জজ রায় ঘোষণা করেন। এরপর ওই রায় নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া জমি কীভাবে ব্যক্তির নামে স্বত্ব ঘোষণা করা হলো, সে প্রশ্ন তোলেন অনেকেই।

এরপর ২০০৪ সালে খাস জমিটি সরকারের নামে রেকর্ড হয়েছে জানতে পেরে নিজেদের নামে স্বত্ব ঘোষণার দাবিতে দিনাজপুরের আদালতে মামলা করেন মিজানুর রহমান ও ফজলুর রহমান।

বিএনপি শাসনামলে ২০০৫ সালের ১১ এপ্রিল ওই জমির স্বত্ব তাদের দু’জনের নামে ঘোষণা করে রায় দেন দিনাজপুরের প্রথম যুগ্ম জেলা জজ আদালতের তৎকালীন বিচারক সদ্য বিদায়ী আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল। ওই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৩ জানুয়ারি আপিল করে সরকার। কিন্তু মামলায় প্রদর্শিত নথি না থাকায় দীর্ঘ প্রায় দশ বছর আপিলটি শুনানি করা সম্ভব হয়নি।

রোববার সেই আপিলটিই দ্রুত শুনানির জন্য দিনাজপুরের জেলা প্রশাসকের পক্ষে একটি আবেদন করা হয়।

আবেদনে বলা হয়েছে, মামলার বিবাদীপক্ষ (ডিসি অফিস) আপিলটি দ্রুত শুনানির উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি, কারণ বাদীপক্ষ রায় ঘোষণার পর পরই প্রদর্শিত নথি (ডকুমেন্টস) নিম্ন আদালত থেকে উঠিয়ে নেয়।বিবাদিপক্ষ একাধিক নোটিশ গ্রহণ করলেও তারা ওইসব নথি দাখিল করেননি। বাদিপক্ষ জেনে শুনেই এই আপিল নিষ্পত্তি করতে বিলম্ব করছে। এ কারণে ওইসব প্রদর্শিত নথি ছাড়াই দ্রুত আপিলটি নিষ্পত্তি করা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি

এপ্রিল ২১, ২০২৬

৬০ দিনের বিএনপি সরকারের সামনে ‘অন্যরকম চ্যালেঞ্জ’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

এপ্রিল ২১, ২০২৬

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

এপ্রিল ২১, ২০২৬

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT