আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে যেহেতু প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেহেতু এখানে হাইকোর্টের কিছু করণীয় নেই।
তিনি বলেন: খালেদা জিয়ার জামিনের বিষয়টি গভীরভাবে দেখেই হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করেছেন।
আনিসুল হক আরও বলেন: উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যাচ্ছে না। হাইকোর্ট বিভাগ খালেদা জিয়ার বিষয়টি অত্যন্ত গভীরভাবে দেখেছেন। দেখে আইনী সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত নয় বরং উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অনুমতি না দেয়াটাই অস্বাভাবিক।
বিএনপির পক্ষ থেকে অনেক কিছুই দাবি করা হয়, যার বেশিরভাগই অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।







