লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বিএনপি চেয়ারপারসনে প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লন্ডন সময় ৮ আগস্ট সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ডান চোখে সফল অপারেশন হয়েছে। তিনি এখন ভালো আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার লন্ডন সফরে যান। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন।
এই সফরে চিকিৎসার পাশাপাশি বিএনপি নেত্রী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আগামী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।








