চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার চিকিৎসা: স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আশাবাদী বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন শুনানির আবেদন হাইকোর্টে

কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়া সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আশ্বাসে আশাবাদী বিএনপি।

মঙ্গলবার আধা ঘণ্টাব্যাপী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে এবং তার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলাম। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন।

তিনি বলেন: আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন।

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির আবেদনের প্রেক্ষিতে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য শিগগিরই তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নেয়া হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

Reneta

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন: আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের পরামর্শ অনুযায়ীই তার চিকিৎসা চলছে। যেহেতু এটা আদালতের নির্দেশ, তাই বোর্ড যেমন বলছে তেমনভাবেই সব চলছে।

বিএনপি নেতারা বৈঠকে কী বলেছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নিতে চেয়েছেন। কিন্তু যেহেতু আদালতের নির্দেশ আছে তাই বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই হবে।

তিনি বলেন, আইজি প্রিজনকে বলে দিচ্ছি, বোর্ডের কথা অনুযায়ীই যেন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

একজন নারী চিকিৎসক একদিন পর পর খালেদা জিয়াকে দেখতে যান জানিয়ে মন্ত্রী বলেন, এখন তার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে সেগুলোর জন্য শিগগরিই তাকে বিএসএমএমইউতে নেওয়া হবে। বোর্ডের নির্দেশনা ছিল যে তার কিছু পরীক্ষা করাতে হবে। সেগুলো হয়তো কারাগারের ভেতরে করা সম্ভব হবে না। সেজন্য তাকে হাসপাতালে নেওয়া হবে। তার যেন সুচিকিৎসা হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT