চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। মেডিকেল বোর্ডের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।

সোমবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মেডিকেল বোর্ডও বেগম জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন বলেছেন। কিন্তু তাকে সে অনুযায়ী চিকিৎসা দেয়া হয়নি।

তিনি যোগ করেন, যে মামলায় অন্যদের জামিন দিয়েছেন, একই মামলায় বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামিন দেয়া হয়নি। সরকার আদালত নিয়ন্ত্রণ করে।

গত ১০ অক্টোবরের রির্পোটে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার কথা বলা হয়। তারপর ১১ ডিসেম্বরও মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার কথা বলেন।

চিকিৎসক প্রফেসর জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার ডায়াবেটিক ১১ এর ওপরে থাকে। ডায়াবেটিকস নিয়ন্ত্রণে নেই। তার বাম হাত পঙ্গু হয়ে গেছে, জয়েন্ট ফুলে আছে। সুচিকিৎসা ও অ্যাডভান্স চিকিৎসার কথা বলেছেন মেডিকেল বোর্ড সেটা দেয়ার আহ্বান।

মির্জা ফখরুল আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ধাবিত করছে সরকার। বেগম জিয়ার কিছু হলে দেশে যে পরিস্থিতি হবে তার দায় সরকারের। তার সাথে দেখা করার অনুমতিও দেয়া হচ্ছে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতখালেদা জিয়াফখরুলবেগম জিয়ামির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT