চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্য সংকটের ঝুঁকিতে হাওর পাড়ের মানুষ

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
১২:০৭ অপরাহ্ণ ০২, মে ২০১৭
পরিবেশ, সুনামগঞ্জ
A A

অকাল বন্যায় হাওরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছে সাত জেলার হাওরনির্ভর লাখ লাখ মানুষ। ধান মাড়াই এবং শুকানোর কাজও নেই তাদের। বড় ধরনের খাদ্য সংকটে পড়ার আশঙ্কায় আছেন হাওর পাড়ের মানুষ।

দেশের পূর্ব মধ্য ও পূর্বাঞ্চলের সাত জেলার হাওরঅধ্যুষিত এলাকার মধ্যে মাছ এবং ধান উৎপাদনে সব চেয়ে এগিয়ে জেলার মধ্যে অন্যতম সুনামগঞ্জ। সুনামগঞ্জ সড়কে ঢুকলেই বোঝা যায়, কৃষকের কতটুকু ক্ষতি করেছে সর্বনাশা অকাল বন্যা।

অন্যান্য বছর এ সময় রাস্তায় ধান শুকানোর কারণে সুনামগঞ্জ সদর থেকে বিশ্বম্ভরপুর হয়ে জেলার সর্বশেষ উপজেলা তাহেরপুর সড়ক ধরে হাঁটাই কষ্টকর হতো। কিন্তু এ বছর পানির নিচ থেকে কাঁচা এবং পচা ধান কেটে পাড়ে তোলার চেষ্টা করছেন স্থানীয়রা।

মুক্তিযুদ্ধের পর হাওর অঞ্চলের কোনো কৃষককেই কখনো পরিবারের খাবার নিয়ে চিন্তা করতে হয়নি। কিন্তু এ বছর ধনী-দরিদ্র সব কৃষকের চিন্তা, কী করে পরিবারের মুখে অন্ন তুলে দেবেন তারা।

খাবার নিয়ে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও স্বল্প বা ন্যায্য মূল্যে চাল পাওয়া কষ্টকর হয়ে পড়েছে প্রত্যন্ত ইউনিয়ন এবং গ্রামগুলোতে। আর ত্রাণের চাল কিংবা টাকা তো অনেক দূরের কথা।

গত তিন বছরের ধারাবাহিকতায়- আগামী বোরো মৌসুমে কৃষক ধান লাগাবে কি না, সেই ভাবনাও পেয়ে বসেছে হাওর পাড়ের সব হারানো কৃষকদের।

Reneta

মনির হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুনামগঞ্জ-হাওরহাওরহাওরে বিপর্যয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT