চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খবরদার মেয়ে তুমি আত্মহত্যা করবে না

আকতার হোসেনআকতার হোসেন
১১:৫৮ পূর্বাহ্ণ ১১, মে ২০১৭
মতামত
A A

খবরদার মেয়ে আত্মহত্যার চেষ্টা করবে না। মনে কর সমাজটা একটা বক্সিং রিং। তোমাকে কেউ ঘুষি মেরেছে মোহাম্মদ আলীর মত হেলে দুলে তুমিও ঘুষি মারো। এক ঘুষিতে বিপক্ষ হয়তো পড়ে যাবে না বিপক্ষ, কিন্তু এক্সপোজ হতে থাকুক। মাথার ওপর একটি পাথর চেপে বসুক। তোমার সাহসের ভারে কুঁজো হতে হতে একদিন উঠে দাঁড়াবার শক্তি হারিয়ে ফেলবে ওরা।

সরব সোশ্যাল মিডিয়ার জামানায় আদিম যুগের ভাইরাস ‘ধর্ষণ’ অচল। তবুও চলছে। মেয়ে তুমিই পারো এই ভাইরাস ধ্বংস করে দিতে। যুগে যুগে হয়ে এসেছে তো কি হয়েছে? সমাজের কোনায় কোনায় ধর্ষক আছে, তাতে কী। তাই বলে ওদের পুষে যেতে হবে? একটা পরিবর্তন আসা দরকার আর সেই পরিবর্তন হলো সামনে এগিয়ে আসা। আড়ালে না থেকে সামনে এসে দাঁড়ানো এটাই আধুনিক যুগের ভিত্তি।

কথার পিঠে কথা বলা, সত্য উচ্চারণ করা এবং অন্যায়কারীকে ভয় না পেয়ে ন্যায্য দাবি তোলা, এটাই আধুনিকতার রূপরেখা। এতটুকু করতে পারলেই সমাজে পরিবর্তন আসবে। হাজার বছর ধরে মানুষ চুপ করে থেকেছে, লুকিয়ে বেঁচেছে, মেনে নিয়েছে। সেই প্রথা নিয়ে বসে থাকলে চলবে না। আধুনিক যুগে তুমি পুরুষকে বলবে কতটা দূরে থাকলে পুরুষ মানুষ হতে পারে না। এই দূরত্ব মেপে দেবে তুমি।

যিনি ইংরেজি অক্ষর চেনেন তার জানা কথা। ‘NO’ মানে না। ‘না’ নেগেটিভ শব্দ না। ‘না’ হলো সবচাইতে পজিটিভ। তুমি পজিটিভ ছিলে কাজেই তোমার পাশে বাংলা ইংরেজি জানা মানুষ পাবে। জর্জ সাহেবেরাও ভাল ইংরেজি জানেন। উকিল মোক্তার কোর্টের চাপরাসি সবাই জানে NO মানে না।

ছোট্ট বেলায় যখন হাটতে শিখেছিলে কেউ বলে দেয়নি কখন বসতে হবে। তুমি দাঁড়াও। যেখানে দাঁড়াবে সেখান থেকে লাইন শুরু। বনিক দেখুক, সোনাদার দেখুক, শাসক দেখুক লাইন কত লম্বা হতে পারে। খবরদার আত্মহত্যার কথা মাথায় আনবে না। আত্মহত্যা আদিম বিধান, তুমি মোটেও আদিম হবে না। নিজের লড়াই নিজকেই করতে হয়। কেউ পাশে থাকুক কিংবা না থাকুক। মরে গিয়ে বাঁচা যায় না, বাঁচতে বাঁচতে মরা ভাল।

গোপনাঙ্গে কারো ইজ্জত লুকানো নেই। এগুলো বাজে কথা। ইজ্জত রক্ষিত থাকে চিন্তা-চেতনা এবং কর্মের মাঝে। তুমি ‘না’ বলেছ সেটাই যথেষ্ট। এরপর আর কোন দায় দায়িত্ব নেই তোমার। আর কি করতে পারতে? কুকুরের গায়ে কামড় দিতে? কতোটা দাঁত বসালে কুকুর শান্ত হতো। দৌড়ে পালাতে! গলা ফাটিয়ে চিৎকার করতে আর সবাই এসে সামাজিক বাঘ দেখে যেতো! অনেক হয়েছে ওসব, এবার উঠে দাঁড়াও। নির্লজ্জের লজ্জা নেই তোমার কেন লজ্জা হবে।

Reneta

আদালতের ভাষা হ্যাঁ কিংবা ‘না’ এর মধ্যে সীমাবদ্ধ। তুমি সেই ‘না’ এর আশ্রয় নিয়েছিলে। বিচারক যখন প্রশ্ন করবে তুমি কি ‘না’ বলেছিলে। তখন চিৎকার করে বলবে আমি ‘না’ বলেছিলাম।

মৃত্যুর পর লাশ হয়েও যারা রেপ ভিকটিম হয় তারা ‘না’ বলতে পারে না। তাদের সংখ্যাও কম না। ইউটিউবে গিয়ে দেখ এসব দৃশ্য। তুমি তাও ‘না’ বলেছ। তোমার ভাষা স্পষ্ট। মনে রাখবে, সম্মতির পক্ষে উচ্চারণ তিনবার। ‘কবুল, কবুল, কবুল’। কিন্তু অসম্মতির জন্য একবারই যথেষ্ট। ‘না’।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাধর্ষণনারী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানাবেন রোনালদো?

জুলাই ৩, ২০২৬

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT