চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষেপণাস্ত্রের বদলে উষ্ণ করমর্দনের নতুন ইতিহাস

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৪৫ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে কোরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে রাখা নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের অবশেষে শুভবুদ্ধির উদয় হয়েছে। নর্থের প্রেসিডেন্ট সাউথ কোরিয়া সফর করেছেন। সেসময় চির বৈরী দুই কোরিয়ার নেতাদের মধ্যে করমর্দনের বিরল দৃশ্যও দেখেছে বিশ্ব। বিরল এই কারণে যে, ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর ৬৫ বছরে এই প্রথম কোনো নর্থ কোরিয়ান নেতা পা রাখলেন সাউথে। তাই পারমাণবিক যুদ্ধের হুমকিতে বিশ্ব যখন অস্থিতিশীল, তখন কিমের সফর বিশ্ববাসীকে নতুন বার্তাই দিচ্ছে। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ঐতিহাসিক এই সফরে বেশকিছু বিষয়ে একমত হয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণে একমত হয়েছেন তারা। এছাড়া সেখানে সামরিক উত্তেজনা বন্ধের চেষ্টা করবেন তারা। পাশাপাশি কোরীয় যুদ্ধের ফলে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে যোগসূত্র স্থাপনসহ দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেয়ার বিষয়ে তারা একমত হয়েছেন। অস্ত্রের খেলা বন্ধ করে চীন ও যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এ বছরই শান্তি চুক্তিতে সই করার বিষয়েও একমত হয়েছে দুই দেশ। তাদের এই নতুন দিগন্তের পথ উন্মোচনকে কিম জং উনের খামখেয়ালিপনা ভাবার সুযোগ নেই। হাস্যোজ্জ্বল চেহারায় আত্মবিশ্বাসী হয়ে তার সাউথ কোরিয়ার মাটিতে পা রাখা, আর একই ভঙ্গিমায় সাউথের প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের তাকে বরণ করে নেওয়া প্রকৃতপক্ষে নতুন বার্তাই দিচ্ছে। আমরা মনে করি, এ বার্তা শুধু দুই কোরিয়ার মানুষের জন্য নয়, বরং সীমানা ছাড়িয়ে তা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। তাদের অস্ত্রের মহড়ায় যেমন ভীত হয় পুরো বিশ্ব, তেমনি তাদের শান্তির বার্তায় শান্তি ছড়িয়ে পড়বে। অস্ত্র দিয়ে কথিত শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নয়, বরং পারস্পরিক বিশ্বাস, সমঝোতা আর শ্রদ্ধাবোধ প্রকৃত শান্তি বয়ে আসুক পৃথিবীর বুকে। এই সফরের মাধ্যমে শান্তির এক নতুন যুগের শুরু হবে, এমনটাই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT