নিজের বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।
এক বিবৃতিতে, ওই বক্তব্য অসতর্ক মুহূর্তের কথা দাবি করে তিনি জানিয়েছেন, তার কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। বক্তব্য প্রত্যাহারও করেছেন তিনি।
ভারতে চিকিৎসাধীন আলাল জানিয়েছেন, গুরুতর একটি সার্জারির জন্য তিনি স্বদেশ থেকে হাজার মাইল দূরে আছেন, পরে জানতে পেরেছেন অতীতে তার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি ও বিশ্বাসে আঘাত করেননি দাবি করে আলাল বলেছেন, তবে মানুষ হিসেবে তিনিও ভুলের ঊর্ধ্বে নন।







