চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রীড়া আদালত ‘মরে’ গেছে বলছেন লা লিগা সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা থেকে দুই বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞা পেলেও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তা থেকে পার পেয়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে ভীষণ হতাশা স্প্যানিশ লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ইএসপিএন-এফসিকে ৫৭ বছর বয়সী ফুটবল কর্মকর্তা বলেছেন, ক্রীড়া আদালত এখন মৃত!

ম্যানসিটি অবশ্যই দোষী, অধিকাংশ মানুষই এমন মনে করে বলে জানিয়েছেন তেবাস। ক্রীড়া আদালতেও প্রমাণ হয়েছে ইংলিশ ক্লাবটি ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার বেধে দেয়া ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেনি। এরপরও ক্লাবটি দুই বছরের নিষেধাজ্ঞা থেকে কীভাবে ছাড় পেল তা ভেবেই পাচ্ছেন না লা লিগা সভাপতি।

‘আমরা সবাই জানি সিটি কী করেছে। যখন উয়েফা তাদের শাস্তি দিয়েছে তখন ইউরোপিয়ান ফুটবলের বেশিরভাগই তাতে অবাক হয়নি।’

‘আমি বলবো না মানুষ তাতে খুশি হয়েছে, কিন্তু অন্তত বড় বড় মালিকানাধীন ক্লাবগুলো বিচারের আওতায় আসায় একটা স্বস্তি এসেছিল, এমন আরেকটি ক্লাব হল পিএসজি।’

ম্যানসিটি পার পেয়ে যাওয়ায় সরাসরি ক্রীড়া আদালতকেই দোষ দিচ্ছেন তেবাস, ‘ম্যানসিটি আগামীবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে কারণ তারা যে সব কাজ ঠিকমত করেছে তা নয়, কারণ তারা খেলবে সিএএস ঠিকমত বিচার করতে পারেনি।’

‘সিএএস কী রায় দেয় তা আমার জানার ইচ্ছা ছিল। যখন তা প্রকাশ পেয়েছ আমি পড়েছি। অবাক হয়েছি যে গার্দিওলারা তাদের কাজ ঠিকমত করতে পারেনি, বরং সিএএস ভুল রায় দিয়েছে।’

Reneta

‘সিএএস অনেক আগেই মরে গেছে। অনেক বছর ধরেই আমার এমন সন্দেহ হচ্ছিল। কেবল এ রায়ের ক্ষেত্রেই নয়, আরও ক্ষেত্রেই তারা ভুল রায় দিয়েছে। এখানে কোনো স্বচ্ছতা নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT